-
রাতটা যেন একটু বেশি চুপচাপ। শহরের কোলাহল মিলিয়ে গেছে, শুধু জানালার ধারে বসে থাকা এক মানুষ—নিজের সঙ্গেই কথা বলে যাচ্ছি। এক সময় বন্ধু, ভালোবাসা, পরিবার সবকিছুতেই ছিলাম। কিন্তু এখন, একা। ইচ্ছে করেই একা।
“আমারে সঙ্গ দিতে আইসো না,”।
“আমি একাকিত্বকে উপভোগ করতে শিখেছি।”
ঘড়ির কাঁটা অনেকটা তার মতোই—এক জায়গায় আটকে আছে। ব্যাটারি নেই, তবু সে বারবার তাকাই। যেন থেমে থাকা সময়ের ভেতর নিজের গল্প খুঁজে ফেরা।
চায়ের কাপ ধোঁয়া ছাড়ে, ধীরে ধীরে শেষ চুমুক দেওয়া। একা চা খাওয়ার এই ছোট্ট আনন্দটুকু আজকাল বড় প্রিয়। আগে হয়তো কারো সঙ্গে ভাগ করার ইচ্ছে করতো, এখন ভাগ করি শুধু নীরবতার সঙ্গে।
বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ। বৃষ্টির শব্দের ভেতরও সে খুঁজে নেয় ছন্দ, খুঁজে নেয় কবিতার পঙ্ক্তি। একাকিত্ব এখন তার সঙ্গী, তার অনুপ্রেরণা।
কখনো কলম থেমে যায়, কখনো কাগজে অক্ষর গলে পড়ে—তবুও লিখে চলি। লিখে যাই নিজের নীরবতা, নিজের হারিয়ে যাওয়া কোলাহল।
মানুষ ভাবে, সে হয়তো দুঃখী। কিন্তু না এখন জানি, একা থাকাও একধরনের শান্তি। নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব করা এক বিশুদ্ধ ভালো লাগা।
রাত গাঢ় হয়, জানালার পাশে বাতাস হেলে আসে। চোখ মেলে তাকাই আকাশের দিকে— মনে হয়, জীবনটাই যেন এক চুপচাপ গল্প, যেখানে কোলাহল থেমে গেছে, শুরু হয়েছে নিঃশব্দ সৃষ্টির মহোৎসব।✍ ইসমাঈল মজুমদার
1 Comment
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
Mina Bulbul Hossain
@minabulbulhossain
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
VURAR ALO
@vuraralo
মেহেদী হাসান
@saimul
Abdul Hannan
@abdulhannan
Kazee Hosneara Begum
@kazeearenu
Ekhlas Ekhlas
@ekhlasekhlas
আরশিয়া কায়া
@arshiyakaye
রাতিন আহমেদ
@ratin2190


বিশুদ্ধ ভালো লাগা হিসেবে উপভোগ করতে পারলে একাকীত্বও উপভোগ্য হয়ে উঠে