-
“কবিতা যখন সত্যি হয়ে ওঠে”
~ মাহমুদুল হাসানকবি ও কবিতার কথা শুনলে
অনেকে নাক সিটকায়, হেসে বলে—
“বুকের হাহাকার কি ছন্দে বাঁধা যায়?”
তাদের চোখে কবিতা স্রেফ শব্দের খেলা,
মেঘে-মরিচিকার গল্প।কিন্তু…
যখন হৃদয়ে বাজে ভাঙনের সুর,
যখন কেউ চুপিচুপি কাঁদে একা,
তখন তার মুখে উঠে আসে সেই অবহেলিত পঙক্তি—
যা একদিন কবির কলমে জন্মেছিলো নীরবে।হাসিঠাট্টা করা মানুষরাই
একদিন কবিতার লাইনে খোঁজে শান্তি,
ভালোবাসা, ব্যথা, কিংবা নিজেকে।কি অদ্ভুত তাই না?
যারা কবিতাকে বলে দুর্বলতা,
তারাই একদিন জীবন রাঙাতে
কবিতার রঙধনুতে ডানা মেলে।🕤৩১ অক্টোবর ২০২৫
2 Comments
Friends
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
MD. Feroze Mahmud
@md-ferozemahmud
Swapan Kumar
@swapankumar
সাব্বির হোসেন।
@shadowhunter3d
মোঃ শারুফ হুসাইন
@sharuf
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
অসীম রহমান
@ashim_rahman
উজ্জল রায়
@anthony6
ওমর ফারুক আশরাফী
@mdalauddin

বাহ্যিক জীবনে মানুষ যতই শব্দ বা ছন্দকে তুচ্ছ করুক না কেন, জীবনের সবচেয়ে চরম এবং গভীর মুহূর্তে, মানুষ তার নিজস্ব সত্য ও মুক্তি খুঁজে নিতে শিল্পের কাছেই ফেরে।