Profile Photo

মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।Offline

  • Dhrubo-Abbas
  • শিরোনাম : “ চলুন ভেজাল কে না বলি”
    কবি: ধ্রুব আব্বাস
    তারিখ : ০৪/১১/২০২৫ ইং

    সব ভেজালের বিরুদ্ধে
    লড়তে হবে একসাথে,
    দুধ, মিষ্টি দই আর ছানা
    কিসের তৈরি নেই কো জানা..!

    কলা পেঁপে আনারস
    ফরমালিনে দেখতে সরস,
    নদীর মাছ বলে চাষের ফিস
    টাকায় কিনে খাচ্ছি বিষ

    বেকারীর পণ্য খেয়ে হচ্ছি ধন‍্য
    খাওয়ার পরে পেট ব‍্যথা হয় কি জন্য?
    পিজ্জা বার্গার হট ডগ শর্মা
    সাথে কোল্ড ড্রিঙ্কস যে যম জানো না.?

    শেয়াল কুকুর ঘোড়ার মাংস
    বাদ যায় না সেকি জানো..?
    দেশী বলে কর্ক মুরগি
    সব মাংসেই ভেজাল দেখি.!

    দুই টাকার জিনিস একশ টাকা
    লোকের পকেট করছে ফাঁকা,
    ভালো ব্র‍্যান্ড বলে করছে ব‍্যবসা
    আসলে কি ব‍্যবসা নাকি প্রতারণা..!

    এখন আধুনিক যুগের অনুষঙ্গ
    ইন্টারনেট ও কল মেসেজ বাণিজ্য,
    ইচ্ছে মতো মেয়াদ আর কলরেট
    কাটছে গলা গ্রাহক হচ্ছে নিঃশেষ।

    ডাক্তার ওষুধ আর হাসপাতাল
    সেবা নাকি কসাইখানা বুঝা দায়,
    ক্লিনিক আর ডায়াগনস্টিক সেন্টার
    সেতো আরেক কাটি সরেস ধান্দাবাজ।

    কিন্ডারগার্টেন মাদ্রাসা প্রাইমারি স্কুল
    কিযে পড়ায় আল্লাহ্ মালুম
    স্কুল কলেজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়
    সব কিছুতেই লাগে এখন ভয়।

    ভেবেছিলাম বলবো কথা
    শুধু ভেজাল নিয়ে,
    শেষ পযর্ন্ত বলতে হচ্ছে
    চলুন ভেজাল কে না বলি…

    3
    5 Comments
Skip to toolbar