-
আজ ভোরে জেগে উঠেছি বৃষ্টির শব্দে। ঝুম বৃষ্টির শব্দে মনে হলো – আজ স্কুলে যাবো না, কম্বল খুব ভালোমত গায়ে জড়িয়ে ঘুমানোর পায়তারা করলাম।হঠাৎ মনে হলো – আরে! কিসের স্কুল! আমিতো স্কুলে পড়িনা,তাহলে কে পড়ে স্কুলে। ও আচ্ছা – আমার দুই গুনধরপুত্র পড়ে স্কুলে। আর আজ তাদের কোভিড- ১৯ ভ্যাকসিন এর ২য় ডোজ। কি আর করা আরামের ঘুম বাদ দিয়ে নাস্তা বানাতে চলে গেলাম, দ্রুততার সাথে নাস্তা বানিয়ে, দুপুরের খাবার রেডি করে, রেনকোট গায়ে জড়িয়ে ঝুমবৃষ্টির মধ্যে ভ্যাকসিন দিতে রওনা দিলাম। যথারীতি রিক্সা নেই, হেঁটেই গেলাম টীকাকেন্দ্রে। প্রচন্ড বৃষ্টিতে ছাতা মাথায় সবাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে।এরমধ্যে মাইকে ঘোষণা এলো-যারা নাস্তা করে আসেনি,তারা নাস্তা করে টীকা নিবে।প্রায় সবমায়েদের মধ্যে উৎকন্ঠা দেখা গেল,কারণ ছেলেরা এবং মারা ঘুম থেকে উঠেই চলে আসছে। নাস্তা বানানোর সময় পাননি।
The best super Mom award goes to Rehan &Rohan’s Mom..
তালিয়া..আর আমি নিজেকে ট্রফি হাতে দেখতে পাচ্ছি,পাশে দুটো মাশা আল্লাহ নাদুস, নুদুস পুত্র।
যাক, ছেলেরা আমায় লেখা পড়ায় মেডেল না দিলেও অন্যকিছুতে তো দিয়েছে?
লেখা পড়াতে তাদের উন্নতি করাতে না পারলেও স্বাস্থের বিষয়ে যে কোন ত্রুটি রাখিনি, তার প্রমাণ এতসকালেও তাদের নাস্তা করিয়েই নিয়ে গেছি।
I love you, I love you mommy
শব্দে হঠাৎ খেয়াল হলো, আমার মোবাইল বাজছে, I love you, I love you mommy এটি হলো আমার রিংটোন, যা পুত্ররা কল দিলে বাজে।
আলহামদুলিল্লাহ ছেলেদের ২য় ডোজ সম্পূর্ণ হলো আজ।
রি-পোষ্ট
০৬/১২/২০২১3 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed
মেঘ
@megh
রোদেলা শিশির
@rodelashishir


👍