-
“প্রকাশ করি ভাষাহীন ভাষা”
আমি কাকে ভালবাসি—অপরাধ হলেও তা মনে রাখি।
প্রিয়তমার কথা চিরন্তন—প্রিয়তমা চিরসবুজ।
সাক্ষী দাও, যদিও আমি ঘৃণা করি,—
তবুও তার নামের কাছে এসে মন হঠাৎ থেমে যায়।ধীরে ধীরে কখন আবছায়া হয়ে যায়
স্মৃতির দূর-নিঃশব্দ পর্দা;
রঙ আর কাব্যিক থাকে না—
সময়ের ধুলোয় ঢেকে যায় আলোক-ছায়ার নকশা।তবুও আমিও প্রকাশ করি
এই অবুঝ পৃথিবীর ভাষাহীন বিতৃষ্ণা,
যেন হৃদয়ের গভীরে চাপা কান্নার অদৃশ্য অনুবাদ।অপরাধ হলেও মনে রাখি—
বুকপকেটে রাখা তোমার সেই আট লাইনের চিঠিখানা,
যার প্রতিটি শব্দ আজও আমার ভেতরে
ধুকপুক করে জ্বলে ওঠা একটি নক্ষত্রের মতো।2 Comments
Friends
মোহাম্মদ মিজানুর রহমান (কবি মিজান পঞ্চায়েত/ কবি মিজান বিএসসি)
@mohammedmizanurrahman
মোস্তফা কামাল সাকি
@mostofakamal
জাকির শামসুদ্দীন
@zakirshamsuddinzakir
Ashik Mokami
@ashikmokami
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
মোঃ রাকিমুন ইসলাম রাকিব
@rakimunislam
Rupantor Roy
@rupantorroy
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


স্মৃতি, প্রেম, ঘৃণা, এবং গভীর বিতৃষ্ণা—এই সমস্ত বিপরীতমুখী অনুভূতিগুলির এক জটিল দ্বন্দ্বকে চমৎকারভাবে তুলে ধরেছেন।