Profile Photo

Tasfik SaifOffline

  • Tasfik
  • Profile picture of Tasfik Saif

    Tasfik Saif

    4 years, 11 months ago

    অ্যাপোক্যালিপ্স এর সন্ধ্যায়
    হাসে না মানুষ
    কাদে না মানুষ
    শুধু নিস্তব্ধতায় বুদ হয়ে থাকে।
    এ সন্ধ্যায়
    যত দ্রুত আলো নিভে যায়,
    তার চেয়েও দ্রুত নামে-
    হতাশার চাদর
    না পাওয়ার দীর্ঘশ্বাস
    নিস্তব্ধ চোখের জল
    আর মৃত্যুর ব্যঙ্গাত্মক নাচ।

    অ্যাপোক্যালিপ্স এর সন্ধ্যায়
    মসজিদের ধ্বনি কানে আসে না
    আসে শুধু জানাজার গুঞ্জন,
    আলো জ্বলে না মন্দিরগুলোতে
    জ্বলে কেবল শ্মশানে।
    এ সন্ধ্যায়
    কথা বলে সবাই সৃষ্টিকর্তার সাথে-
    কেউ জানায় ফরিয়াদ
    কেউ জানায় আর্তনাদ
    কেউ করে প্রার্থনা
    আর কেউ করে শুধু আক্ষেপ।

    অ্যাপোক্যালিপ্স এর সন্ধ্যায়
    মানুষ হয়ে ওঠে স্বার্থপর-
    ছড়িয়ে দেয় ঘৃণা
    হাসিল করে স্বার্থ
    গড়ে তোলে অর্থের পাহাড়
    উঠে যায় ক্ষমতার তুঙ্গে।
    আবার এই সন্ধ্যাতেই
    মানুষ শিখে ভালোবাসতে,
    প্রিয়জনকে আকড়ে ধরতে
    সর্বস্ব বিলিয়ে দিতে
    অন্যের জন্য নিজেকে সপে দিতে।

    অ্যাপোক্যালিপ্স এর সন্ধ্যা বড়ই বিচিত্র,
    এ সন্ধ্যায় জীবন থাকে সাদাকালো
    কিন্তু ফুটে ওঠে মানুষের যত রঙ।

    2
    2 Comments
    • “অ্যাপোক্যালিপ্স এর সন্ধ্যা বড়ই বিচিত্র,
      এ সন্ধ্যায় জীবন থাকে সাদাকালো
      কিন্তু ফুটে ওঠে মানুষের যত রঙ।” অনবদ্য। শুভেচ্ছা ও ভালবাসা নেবেন কবি।

    • অভিনন্দন সুন্দর কবিতার জন্য। আরো লেখা চাই।

Friends

Profile Photo
Shamima Shawket
@shamima-shawket
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar