Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    5 months, 3 weeks ago

    অনুগল্প: “নোটিফিকেশন”
    (জান্নাতুল ফেরদৌসী)

    মোবাইলটা ভাইব্রেট করলেই রাশেদ চমকে ওঠে।
    খাবার টেবিলে বসে আছে, সামনে গরম ভাত, পাশে ঠান্ডা হয়ে যাওয়া তরকারি—কিন্তু চোখ আটকে আছে স্ক্রিনে।

    একটা নোটিফিকেশন।
    তারপর আরেকটা।
    তারপর আরেকটা।

    কখন যে ভাত শেষ হয়ে যায়, সে নিজেও টের পায় না।

    রাশেদের ছেলেটা, ছয় বছরের আদনান, চুপচাপ তাকিয়ে থাকে বাবার দিকে।
    “আব্বু, আজকে গল্প বলবা?”
    রাশেদ মাথা না তুলেই বলে,
    “এখন না বাবা, একটু ব্যস্ত।”

    ব্যস্ততা আসলে কী—রাশেদ নিজেও জানে না।
    কাজ শেষ, অফিস মেইল চেক করা হয়েছে, তবু স্ক্রল থামে না।
    কারো সাফল্যের ছবি, কারো বিলাসী জীবনের ভিডিও, কারো নিখুঁত পরিবারের গল্প—সবই চোখের সামনে।

    হঠাৎ সে বুঝতে পারে, তার বুকের ভেতর অদ্ভুত এক চাপ।
    নিজের জীবনটাকে ছোট মনে হয়।
    অসম্পূর্ণ লাগে।

    রাত গভীর হলে মোবাইলটা বালিশের পাশে রেখে ঘুমাতে যায় সে।
    কিন্তু ঘুম আসে না।

    পরদিন সকালে আদনান স্কুলে যাওয়ার সময় বলে,
    “আব্বু, আজকে তুমি আমার সাথে হাঁটবা তো?”

    রাশেদ এবার মোবাইলটা পকেটে রাখে।
    ছেলেটার হাত ধরে হাঁটে।
    রাস্তার ধুলো, কাকের ডাক, সকালের আলো—সবকিছু যেন নতুন করে দেখে।

    হাঁটতে হাঁটতে আদনান হঠাৎ হেসে বলে,
    “আব্বু, তুমি আজকে হাসতেছ।”

    রাশেদ থমকে যায়।
    হ্যাঁ, সে সত্যিই হাসছে।

    সেদিন রাতে মোবাইলটা চার্জে দিয়েই অন্য ঘরে রেখে দেয় সে।
    আদনানকে গল্প শোনায়।
    স্ত্রীর সাথে কথা বলে।
    নিজের ভেতরের কোলাহলটা একটু শান্ত হয়।

    নোটিফিকেশন কমে না।
    কিন্তু রাশেদ শিখে যায়—
    সব শব্দে কান দিতে নেই।

    কারণ- জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নীরবেই ঘটে।

    4
    6 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar