Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • ঝড় থামে, বৈষম্য থামে না
    – শাহ্ আলম আল মুজাহিদ

    ঝড়ো হাওয়া বইছে এলোকেশে,
    ডাঙায় জলে শুভ্র মেঘের দেশে।
    গগন ললাট ঘেমে উচ্ছ্বাসে,
    দিগন্ত ঘিরে মহাতিমির আসে।

    বট-হিজলের ডাল ভেঙে পড়ে,
    ভূধর কাঁপে ধ্বংসযজ্ঞ দেখে।
    মাঠের ফসল গড়াগড়ি করে,
    চাষাভাইয়ের অশ্রু ঝরে চোখে।

    অভাগিনীর কুঁড়েঘরটি ভেঙে,
    সর্বহারা পথিক ধুমড়ে পড়ে।
    ঘুষের টাকায় “মহাশান্তি” এনে—
    রইল কেহ অট্টালিকার পরে।

    3
    2 Comments
    • একদিকে প্রকৃতির ধ্বংসলীলা এবং অন্যদিকে মানুষের তৈরি নৈতিক অবক্ষয়ের মধ্যেকার বৈপরীত্যকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar