-
তবুও তারা ফিরল না।
সেদিনও সূর্য উঠেছিল—
হ্যাঁ, উঠেছিল।
কিন্তু সে সূর্য উঠেছিল বিজয়ের হাসি নিয়ে,
আর কারও কারও ঘরে উঠেছিল
চিরস্থায়ী অন্ধকার।একটি পতাকা উঠেছিল,
একটি পরিচয় জন্ম নিয়েছিল,
একটি বিজয় লেখা হয়েছিল ইতিহাসে।সবাই হাসছিল—
কিন্তু হাসি ফেরেনি সেই মায়েদের মুখে,
যারা সন্তানের মুখে
এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য
আজও দরজার দিকে তাকিয়ে থাকে।সবাই ফিরেছিল—
কিন্তু ফেরেনি তাদের কলিজার ধন।
আর ফেরেনি সেই মা–বোনেরা
নিজেদের আগের পরিচয়ে।লজ্জার গ্লানি বুকে নিয়ে
কেউ হয়েছে উন্মাদ,
কেউ আর সহ্য করতে না পেরে
নিজেকেই মুছে দিয়েছে পৃথিবী থেকে।মাগো,
তোমাদের চোখের জল,
তোমাদের আত্মত্যাগ—
আজকের মডার্ন যুগের কিছু জেন-জি নাকি বলে,
এসব বানানো গল্প!যে সন্তান
তোমার কথা না শুনে
নিজের জীবন বিলিয়ে দিয়েছিল,
সে নাকি শহীদই নয়!আর যারা ধর্ষিত হয়েছিল—
তারা নাকি চরিত্রহীন!মাগো,
তোমার অশ্রুর কসম করে বলছি—
এই বাংলায়
যতদিন লাল-সবুজের পতাকা উড়বে,
ততদিন তোমার সন্তানদের বীরত্ব
মুছে যেতে দেওয়া হবে না।তোমার হারানো ইজ্জত
আমাদের অলংকার,
তোমাদের আত্মত্যাগই
আমাদের অস্তিত্ব।সেদিন—
যেদিন শহীদের রক্তকে প্রশ্ন করা হবে না,
যেদিন ধর্ষিতাকে অপমান নয়, সম্মান দেওয়া হবে,
যেদিন ইতিহাস বিক্রি হবে না—সেদিনই হবে
আমাদের প্রকৃত বিজয় দিবস।-আবির রাইয়ান সামি
1 Comment
Friends
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Shoriful Shoron
@shoriful-shoron
Fatema Urme
@fatema-urme
নাদিম হোসাইন
@nadim-hossain
Kanej-Roksana
@kanej-roksana
শায়েরুল ইসলাম
@shaerulislam
Zahidul Jamy
@zahidul
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
আকিদ আব্দুল্লাহ খান
@akid

আপনার কবিতাটি কেবল ইতিহাস স্মরণ নয়, বরং ইতিহাসের পবিত্রতা রক্ষার জন্য এক কঠিন শপথ।