-
অতৃপ্ত অশ্রু
যৌবনের ফুল ফুটিয়ে হারিয়েছি
শৈশবের নির্মল হাসি,
হৃদয়ের গভীরে কাঁদে
সেই আনন্দহীন দিন।।
ভেঙে চুরমার,
খেলাধুলার স্বপ্ন রঙিন,
বিষণ্ণ জীবনের অন্ধকার পথে
বৃদ্ধত্বের ছায়া ঘনিয়ে আসে ।।
নির্মমভাবে সন্তানেরা ভালোবাসে,
দূরে সরে যায়, হৃদয়ের রক্তক্ষরণে।।
পাকা চুলে লুকিয়ে আছে যৌবনের অশ্রু,
পোক্ত চামড়া শুকায় দুঃখের আগুনে,
বাজ পড়া চোখে কালি ঢেকে যায়।
নিদ্রাহীন রাত্রি কাটে একাকী কান্নায়,
নূয়ে পড়া মৃত্যু ঢলে পড়া এ জীবন,
হাহাকার করে উঠে অতৃপ্তির বেদনায়।
না পাওয়ার কষ্ট বিঁধে যায় হৃদয়ে,
অশ্রুসিক্ত অধর্যতার নদী বয়ে যায়,
ভালোবাসা, সহমর্মিতা, আন্তরিকতা—
এসব ধন্যবাদের মতো দূরের মরীচিকা।
অর্থনৈতিক কষ্টের বিলাসিতা নয়,
রক্ত ঝরে হৃদয়ের ফাটল দিয়ে ।
স্বপ্নের ভিত্তি গড়ে উঠে আশায়,
ভেঙে পড়ে সবকিছু ঝড়ের নিরাশায়,
ফিরে আসুক না যৌবন, শৈশবের গান,
মৃত্যুর দিকে এগিয়ে যাই।।
হৃদয় ভরে উঠে ,না পাওয়ার যন্ত্রণায়
স্বপ্নের ঘরেই থেকে যায়,
শুধু অশ্রুর নদী,
বয়ে চলে অনন্তকাল নীরবধি।।1 Comment
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Dhali Moin
@dhali-moin
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
Moushumi Biswas
@moushumilipi
বিদ্রোহী !!!...........
@zunairah1917
শায়েরুল ইসলাম
@shaerulislam
Abontika-Afia
@abontika-afia
আয়েশা সিমা
@ayesha-sima


অত্যন্ত বিষণ্ণ, মর্মস্পর্শী এবং আত্ম-বিশ্লেষণাত্মক কাব্য