-
🌺নিঃস্বার্থের ব্যবচ্ছেদ🌺
[ জে,এফ, ]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~সহজেই ঘর বাঁধি বিশ্বাসের নরম মাটিতে,
ভুল করে ভাবি— সবাই বুঝি হৃদয়ের খোঁজ রাখে।
আমি বিলিয়ে দিই অকাতরে জমানো সবটুকু মায়া,
অথচ মানুষ খোঁজে কেবল এক টুকরো স্বার্থের ছায়া।সবুজ ঘাসে শিশির যেমন ক্ষণিকের অতিথি হয়,
তেমন করেই মানুষ আসে, জাগিয়ে দিয়ে ভয়।
আমি উজাড় করে দিই আমার যতো ছিল সঞ্চয়,
বিনিময়ে পাই কেবল এক বুক বিষাদ আর পরাজয়।প্রয়োজন শেষে যখন পাল্টে যায় চেনা সব সুর,
বুঝে নিই— আমি ছিলাম কেবল অলস সময়ের রোদ্দুর।
মেঘের আড়ালে হারিয়ে যাওয়া ম্লান কোনো এক আলো,
যাকে কেবল আঁধার ঘিরলেই বাসে সবাই ভালো।কেউ ভালোবাসা নিতে আসে, কেউ আসে সময় কাটাতে,
দিনশেষে আমিই একা থাকি নিজের শূন্য হাতটাতে।
যাদের জন্য সাজিয়েছিলাম স্বপ্নের এক রঙিন শহর,
তারাই আজ কেড়ে নিলো আমার প্রশান্তির প্রহর।নিঃস্বার্থ হওয়ার মাশুল দিতে হয় বারেবার একা হয়ে,
দীর্ঘশ্বাসের তপ্ত হাওয়া নীল বেদনার নদী বয়ে।
মরীচিকার পিছে ছুটে ফুরিয়ে যায় চেনা সব পথ,
ভেঙে যায় বালুর ঘর, থেমে যায় জীবনের রথ।মানুষের ভীড়ে আমি এক অচেনা নির্জন দ্বীপ,
কপালে পরেছি আজ ক্লান্তির এক কালচে টিপ।
মুখোশের আড়ালে হাসে স্বার্থপরতার নিপুণ কারসাজি,
আমি হারতে হারতেও কেন জানি জেতানোর বাজি।আক্ষেপ নেই কোনো, আছে শুধু এক গভীর উপলব্ধি,
মানুষ চেনার ব্যাকরণটাই জীবনের শ্রেষ্ঠ বিসংগতি।
শূন্যতার এই ব্যবচ্ছেদে নিজেকেই ফিরে পাওয়া ঢের,
নিঃস্বার্থ মায়ায় ডুবে থাকা— এক আজব নেশার ফের……..✍️🍃🍃🍃🍃🍃🍃————–🍃🍃🍃🍃🍃🍃
[{( মানুষ চেনার ব্যাকরণটা বড় কঠিন। নিজের সবটুকু দিয়েও দিনশেষে প্রাপ্তি যখন শূন্য, তখনই বোঝা যায় নিঃস্বার্থ হওয়ার মাশুল কতটা ভারী।)}
4 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


আধুনিক সম্পর্কের জটিলতা এবং একাকীত্বের অনুভূতিকে স্পষ্ট করে তুলেছেন