-
শব্দবাণ
আমার চতুর্পাশে আজ গ্রীবা উঁচিয়ে
দাঁতালো-চোয়াল রক্তখেকোরা করে
ঘোরাফেরা। জন্মলগ্ন থেকে গজানো
এই শত্রুরা চায় আমার বুকের বোতাম
খুলে দিলে মৃত্তিকার ঘ্রাণ য্যানো না-
বেরোয়,আমার কপালের ওপর থেকে
এলোমেলো চুলগুলো সরিয়ে নিলেই
মাতৃচুম্বনের উজ্জ্বল ছাপ য্যানো না-করে
জ্বলজ্বল;কন্ঠ খুললেই য্যানো না-গড়ায়
দোয়েলের সুললিত সুর :যমুনার কলতান
কলকল।ওরা হুমকিতে ফাটায় মেঘের
ছাতরা:আমাকে খাবে, খেয়ে ফেলবে
ছিঁড়েখুঁড়ে। আমারই মাথার খুলিতে মদ
ঢেলে চেটেপুটে খাবে নর্তকীর ঘাম, চামড়ায়
বোল তুলবে ঢোলের,আমার পিতৃভিটের
হিউমাস,নাইট্রোজেন নেবে শুষে,ফলবান
ফলের বাগানে জ্বালাবে আগুন দাউদাউ!কী ক’রে রুখবো আমার আজন্ম শত্রুদের?
আমার তো অস্ত্রশস্ত্র বলতে আছে খালি
যমকালো কিছু তপ্ত শব্দরাশি খাতায় বান্ধা
লাইন-বেলাইন।জানি, আমার শব্দরাই যদি
হয়ে যায় ইস্পাতের কণা,তবে ওরা শক্তিহীন।
আমার শব্দরাই যদি হয়ে ওঠে বজ্রবিদ্যুতের
ফলা তবে ওরা শক্তিহীন। দ্যাখো, একাই
দাঁড়ালাম আমি নিরাপোস শব্দবাজ! শব্দই
আজ এই দ্রাঘিমায় কী দ্রুত হয়ে যায়__
বর্বর শত্রুদের বক্ষভেদী লক্ষ্যভেদী বাণ।।2 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
রাতিন আহমেদ
@ratin2190
মোহাম্মদ তোফায়েল হাছান
@mohammedtofaylgmail-com
মো আলেফ শরীফ
@alefsharif
ফারহান সীমান্ত
@melbetkhan
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm
নাদিম হোসাইন
@nadim-hossain
A.T.M WALIULLAH
@a-t-mwaliullah


একটি অসামান্য প্রতিবাদী কাব্য