Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • স্বদেশপ্রেম ২
    – শাহ্ আলম আল মুজাহিদ

    তুমি আছো বলেই এসেছি ধরায়,
    তোমার ভালোবাসার আহ্বানে—মাগো,
    তোমার স্নেহের টানে।

    হে বিরহী মাতা, আর ভাবনা নয়,
    আমি এসেছি বান ডেকে মরা গাঙ জাগাতে,
    মহা হিল্লোলের সাথে।

    আমি এসেছি হাহাকার মুছে দিয়ে,
    শান্তির গান গাইতে।

    আমি এসেছি হুঙ্কার তুলে হাসতে,
    ঘুষখোরের তাজা ভুঁড়ি কাঁপিয়ে।

    আমি এসেছি দারিদ্র্যের পিঞ্জর ভেঙে,
    স্বাধীনতার দ্বার উন্মোচন করতে।

    আমি এসেছি কুসংস্কার মুছে দিয়ে,
    নতুন সমাজ গড়তে।

    আমি এসেছি ধর্মের শাসন ফিরিয়ে আনতে,
    অশ্লীলতার দেয়াল ভেঙে।

    আমি এসেছি স্বদেশকে ভালোবেসে,
    আদর্শ জীবন গড়তে।

    এসেছি আমার কর্তব্যের বোঝা নিয়ে,
    এক জীবন্ত প্রাণের ঋণ কাঁধে—
    যেন পারি এই জন্মেই সব ঋণ শোধ দিতে।

    2
    2 Comments
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar