Profile Photo

এড: সাজেদুল হক টুটুলOffline

  • sazedul
  • শূন্যতা
    এড: সাজেদুল হক টুটুল

    আমার মাঝে তোমার যে শুন্যতা
    তা থেকেই এ কবিতা

    রক্তাত্ব হৃদয়ে অবিরত যে রক্তক্ষরণ
    সম্ভবত আমারি
    তা থেকে এ কবিতা।

    ভূলে পড়ে ভূল করে
    অগুছালো যে ভালোবাসা
    তা থেকে এ কবিতা।

    চাওয়া পাওয়ার নিত্য সমীকরণে
    নিরঙ্কুশ যে ভালোবাসা
    তা থেকে এ কবিতা।

    জৈবিক ভালোবাসার উদ্যামতা থেকে
    বঞ্চিত যে ভালোবাসা
    তা থেকে এ কবিতা।

    প্রত্যুষে তোমার হাতে গুঁজে দেওয়া
    গোলাপ, বেলী, শিউলীর যে সুবাসধারা
    তা থেকে এ কবিতা।

    স্বর্ণালী সন্ধায় খোলা জানালায়
    বিমূর্ত দাঁড়িয়ে আমার পথ চাওয়া
    তা থেকে এ কবিতা।

    গভীর রাতে বুকে যে হাওয়া ঘুরে উঠে
    তার অস্থির শিহরণে যে ব্যাথা
    তা থেকে এ কবিতা।

    কবি ও কবিতা দুটোই আজ
    ব্যার্থ কাব্যর ছিন্ন পাতা
    যা কুঁড়িয়ে নিতে তুমি-আমি
    কেউ হয়ত আর চায়না।

    বোবা মনে যেন ক্ষুধিত শিশুর কান্না
    তুমি-আমি ছাড়া কেউ শুনতে পায়না।

    1
    1 Comment
    • দ্বিধাদ্বন্দ্বপূর্ণ সম্পর্ক, অপূর্ণ আকাঙ্ক্ষা এবং স্মৃতির সুবাসে মোড়া এক গভীর স্বীকারোক্তি

Skip to toolbar