Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • বৃক্ষরোপণ: সভ্যতার ভিত্তি
    – শাহ্ আলম আল মুজাহিদ

    গাছ লাগানো পরম ধর্ম,
    যদি বোঝো এর প্রকৃত মর্ম—
    পরিবেশ রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম।

    ঘরবাড়ি, আসবাবপত্র,
    জীবনের প্রতিটি অধ্যায়—
    গাছের আশ্রয়ে পূর্ণ হয় প্রতিক্ষণ।

    গাছ বাতাস করে বিশুদ্ধ,
    পরিবেশ রাখে তারা শুদ্ধ,
    দুর্যোগে দাঁড়ায় রক্ষার প্রাচীর হয়ে।

    গাছ সবাইকে আহার দেয়,
    গাছ সবাইকে ছায়া দেয়,
    প্রাণীর রোগ-বালাই কমাতে থাকে সহায়।

    অক্সিজেনহীন পৃথিবীতে
    সব প্রাণীই হারাবে প্রাণ—
    এই অক্সিজেন তো গাছই উৎপাদন করে।

    গাছহীন পৃথিবীতে
    হাসে মরুর দুষ্টু হাহাকার—
    তাই গাছের আছে গুণাগুণ অপার।

    গাছ লাগাও, পরিবেশ বাঁচাও,
    পরিচর্যা করো এই প্রাণের ধারা।
    সভ্য সমাজ গড়তে, এসো একহয়ে—
    গড়ি মোদের এ সবুজের ধরা।

    6
    2 Comments
“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar