Profile Photo

আয়েশা সিমাOffline

  • Ayesha-Sima
  • Profile picture of আয়েশা সিমা

    আয়েশা সিমা

    4 months, 1 week ago

    ***

    হঠাৎ গত দিন গুলো যদি বলতো ফিরে এসেছি,,
    চল পুতুল খেলি।
    চল আমরা চুড়ই বাতি খেলি
    আয়না দেখে বলতো ওরে কিশোরী চল উজ্জ্বল ত্বক লাল সূর্যাস্তের মত
    জীবনটাকে রঙিন করে সাজাই।
    হঠাৎ যদি প্রেম এসে বলে চল পালাই,পালিয়ে যাবো!যাবে?

    হঠাৎ যদি বিগত ভুল গুলো বলে চল মুছে ফেলি স্মৃতি
    মুছবে চুপিচুপি হৃদয়ের দাগ?
    হঠাৎ যখন কান্না আসে দীঘল প্রতীক্ষার, তুমি ঠিক ঘুচাবে সে প্রতীক্ষা ?
    আচমকা যদি
    হঠাৎ তোমার মন খারাপের বেলা ভীড়ে।
    অকপটে বলবে কি, “তুমি আমার ভালো থাকার স্পন্দন?বলবে?

    নাকি সংকোচ নাকি অবরোধ নাকি প্রত্যাখ্যান!
    নাকি শুধু বেঁচে থাকবে অহমিকা।
    থাক এসব দুঃচিন্তা চলো ভালোবাসি তুখোড় নেশার প্রেমে পড়ি।
    ছোট্ট জীবনটা ভালোবেসে কষ্টকে হারিয়ে দেই।

    –তুখোড় প্রেম–
    //আয়েশা সিমা//

    3
    3 Comments
Skip to toolbar