Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • সব সম্ভবের দেশে
    – শরীফ এমদাদ হোসেন

    বৃথা সব প্রতিশ্রুতি, বৃথা উত্তেজনা
    যা কিছু হয়েছিল বলা সব আজ বিজ্ঞাপনের ভাষা
    দখল হয়েছে মাঠ অনেক আগেই
    ষড়যন্ত্রের হাততালি দিয়ে জিতে গেছে যারা
    তারা আজও কাটায় সময় ভয়ে আর উৎকণ্ঠায়।

    বৃথা মিছিল-স্লোগান, বৃথা সব হাঁটাহাঁটি
    রাস্তায় নামলেই আজ গুনতে হয়
    কত শত ক্যামেরা, কত গোপন চোখ,
    কার পকেটে কোন তালিকা ভাঁজ করা
    কার মুখে হাসি, কার দাঁতে বিষ।

    ৫২, ৬৯, ৭১—
    দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের মতো
    তারিখ আছে, বিজয়ের চিহ্ন নেই

    এখন বদলে গেছে সময়
    ৭.৬২ বুলেটের পাশে ম্যাটিকুলাস প্লান,
    পকেট রাউটারের নীল আলোয়
    নিয়ন্ত্রিত স্বপ্ন দেশে
    যুবকরা নাম লেখায় বেহিসেবী দলে
    সব সম্ভবের দেশে এখন নাকি এইসবই চলে।

Skip to toolbar