Profile Photo

সৃষ্টিOffline

  • premdevota
  • Profile picture of সৃষ্টি

    সৃষ্টি

    4 months, 1 week ago

    সেই একই অস্তিত্বের হাসি কন্ঠ,
    আর খুব যতনে ওষ্ঠে আবেগী চুমু
    আর, আঁকড়ে আছো মাথার চুল।
    ব্যস, এইটুকুর পরের স্বপ্নরূপ আর নেই।

    ঘুমটা ভেংগে যায় মন খারাপ হয়ে।
    ইলেক্ট্রিকের যুগে মুঠোফোন হাতেও
    অদৃশ্য বাধা কিংবা বিবেকবোধ
    আমায় চুপ করে দেয় নিষ্ঠুরভাবে।

    আমার আজকাল রাতের সংগী
    পাতলা বালিশ, একটা পাতলা কম্বল
    আর চোখের সামনে সাদা পাখা।
    পাশের দেয়ালে ক্লান্তিহীন ভাবে
    একই গল্প করে যাচ্ছে ঘড়ি।

    আমিও আজকাল তার মত
    যান্ত্রিক হয়ে গেছি।

    3
    2 Comments
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.

সৃষ্টি

সৃষ্টি

গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক

ফিল্মমেকার

Skip to toolbar