Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • প্রিয় হাদী ভাই,
    ইসমাঈল মজুমদার

    প্রিয় হাদী ভাই,
    মনে রাখতে চাই বলেই বুঝি
    বারবার ভুলে যাই,
    এই ব্যস্ত শহরের ভিড়ে
    স্মৃতিও আজ পথ হারায়।

    ইট-পাথরের নগরীতে
    মানুষ চেনার অবকাশ নাই,
    নামগুলো সব শব্দ হয়ে
    কোলাহলে মিলিয়ে যায়।

    তবু হঠাৎ কোনো একদিন
    পর্দায় ভেসে ওঠো তুমি,
    আন্দোলনে, মিছিলে, স্লোগানে
    চেনা এক অচেনা ভূমি।

    চোখ দুটো কেন ভিজে ওঠে
    নিজের অজান্তে ভাই?
    বুকের ভেতর ঢেউ তোলে
    অজানা এক দীর্ঘশ্বাস ভাই।

    তোমার সাথে গল্প ছিল না,
    ছিল না কোনো রক্তের ঋণ,
    একই উঠোন, একই ঠিকানা
    কিছুই তো ছিল না সেদিন।

    তবু কেন এই বুক ভরা
    নীরব কান্না জমে যায়?
    ভাবি আর ভাবি
    উত্তর কই যে পাই ভাই?

    হয়তো তুমি ছিলে
    আমাদেরই কারো ভাষা,
    চেপে রাখা ক্ষোভের মাঝে
    এক টুকরো সাহসী আশা।

    যারা বলতে পারিনি কিছু,
    তুমি ছিলে তাদের কণ্ঠ,
    ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা
    এক অদম্য দৃঢ় বীজন্ত।

    তাই তোমার চলে যাওয়া
    শুধু তোমার গল্প নয়,
    এ যেন হাজার হৃদয়ের
    একসাথে ভেঙে পড়া ভয়।

    আমরা ভুলতে চাই ভাই,
    কারণ মনে রাখাটা ব্যথা,
    কিন্তু কিছু মানুষ হয়
    বেদনার মধ্যেই কথা।

    তুমি আজ নেই, তবু
    প্রতিটি ন্যায়ের ডাকে,
    তোমার নামটা অদৃশ্য হয়ে
    আমাদের সাথে হাঁটে।

    শান্তিতে ঘুমাও হাদী ভাই,
    এই কথাটা জেনে যেয়ো
    তোমাকে না চিনেও
    আমরা আজীবন মনে রাখবো।

    3
    1 Comment
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar