Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অসীম রহমান

    3 months, 4 weeks ago

    মঙ্গল,এসো মাটিগন্ধা দিন
    _________________

    সরু আলে, শীষের ডগায়
    শিশির ছড়ায় ধ্রুপদী রক্তের বিন্দুসমূহ,
    মধ্যাহ্নে ওড়ে গাংচিল ঠিকানাবিহীন।

    কোথায় ভ্রমণে যাবো?
    হৃদয়ে বিষাদ নষ্টরাত্রির।

    বিস্তৃত মাঠে মাঠে
    কাদামাখা শ্যাওলা-জল,
    অরুণের আভাসহ পুবাকাশে আজো
    চিরজীবী রক্তজবা আসে ভোরবেলা।
    চেতনা বপন করি লাল প্রেমে___
    চোখ,হাত দ্বিধাহীন !
    নিরুদৃষ্ট নই। সংকেত আসে নতুন বার্তায়।
    এসো আরো আলো, মঙ্গল, মাটিগন্ধা দিন।

Skip to toolbar