Profile Photo

মেহজাবিন হাসানOffline

  • mehzabinh
  • Profile picture of মেহজাবিন হাসান

    মেহজাবিন হাসান

    • 5 years, 3 months ago

    ” দুরুত্ব ”
    দূরত্বের মাঝে নিত্য বসবাস মোর
    তার কাছে আসার আশায়।
    এক পক্ষের ভালোবাসায়
    যায়না ঘুচানো দূরত্বের এই দেয়াল।

    একই গৃহ, একই সাথে বসবাস
    তবুও কেন এই যোজন যোজন দূরত্ব?

    পারিনি আমি আজও তার /তাদের মনের গভীরে দিতে উঁকি
    ব্যার্থতার স্বীকারোক্তি নিতান্তই আমার
    দূরত্বের ব্যথাটুকু যে তাই
    শুধুমাত্র আমারি উপলব্ধি।।

    অথচ, যে দূরত্ব দৃশ্যকর
    যায়না যাকে দেখা কভূ
    মনে হয় যেনো সেই আছে
    আমার সার্বক্ষণিক ছায়া হয়ে,
    রেখেছে আমায়
    তাঁরই ভালোবাসার চাদরে বন্দি করে।
    যাঁর ভরসায় নিতে পারি আমি
    শত, সহস্র দূরত্বের
    বেদনা -বিধুর বোঝা।

    সেই মহান সৃষ্টিকর্তার প্রতি জানাই
    হৃদয়- অন্তস্থলের অকৃত্রিম শুকরিয়া।
    জীবনের অন্তিমক্ষণ পর্যন্ত
    শুধু তাঁর ই সাথে
    হয়না যেনো কোনো দূরত্ব
    এই আশাতেই নিত্য চেষ্টা মোর
    নিয়ে সামান্যই ঈমানের নির্ভেজাল জোর।।

    7
    5 Comments
Skip to toolbar