Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • কোথায় ছিলে হায়!
    কর্মচারী কত সকাল কত বিকেল
    বিক্রী হলো, হারিয়ে গেল
    কেউ তো ডেকে বলল না
    এবার থামো, বেলা বয়ে যায়-
    যখন কন্ঠরোধে নিন্দা ক্রোধে
    অবরূদ্ধ আহত বোধে
    বিদ্ধ হয়ে, ভেঙে পড়ছিলাম,
    তখন তুমি কোথায় ছিলে হায়!

    যখন মুখ খুলতে হত ভীষণ ভয়,
    মিথ্যা সুখে আপোষ করে
    প্রাণপাখি জিম্মি হয়ে ছিল অবজ্ঞায়
    ঝড়ে ভাঙা নীড়টুকুর খড়কুটো ধরে
    দিনশেষে অতিথী বেশে ফিরত কাঠগড়ায়,
    মনে হত এর থেকে মরে যাওয়াও শ্রেয়
    নিথর হয়ে পড়ে থাকা ব্যস্ত রাস্তায় –
    বঞ্চনাতে ফুরিয়ে গেল আয়ু-
    কোথায় ছিল বোঝার অভিপ্রায়!

    রক্ত উঠা মুখমন্ডল কঠিন উপেক্ষায়
    খোসামুদী দেখে গেছে শুধু।
    সস্তা যত পাশবিক চেতনা
    বিনোদনের খোরাক পেয়ে গেছে
    যখন আমার মৌন বিপর্যয় ।
    অস্পৃশ্য এ অস্তিত্বধারকসত্ত্বা
    খুঁজে নিয়েছে কলমে আশ্রয়।
    পাহাড়প্রমাণ ভারে পিষ্ঠ ছিলাম যখন
    তখন তুমি কোথায় ছিলে হায়!

    শুষ্ক হয়ে জমে পাথর হয়
    গিলে ফেলা কান্না জমা বাঁধ
    নিভিয়ে দিতে নেভা নেভা শিখা,
    গ্রাস হয়েছে সকল স্নেহের কাঁধ।
    সজ্জা দেখায় লুকিয়ে রাখা ভাঙন
    বিদায়গামী বসন্তরা মহাশীতল হয়,
    সঙ্গলিপ্সু মন অক্সিটোসিন খোঁজে,
    কবে পাবে নিশ্চয়তা হায়!

    4
    2 Comments
Skip to toolbar