Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কালো দুঃখের ছাপ
    ~ শরীফ এমদাদ হোসেন

    আহা! এই কি আমার দেশ!
    আমার স্বদেশ ধর্মান্ধে ভরা, লুটেরা পাচারকারী
    গোপনে ও সরাসরি
    নানান ফাঁদে দিয়েছে ডুবিয়ে ঋণে
    রাখো বাঙালি রাখো, হায়েনারে রাখো চিনে।

    করে গেলো যত বিতিকিচ্ছিরি কাজ
    মানেনি বিধান আইন কানুন রীতি
    পুষে গেছে তবু ব্যর্থ দুষ্ট নীতি
    চাটুকারী আর তোষণনীতির অপূর্ব কারুকাজ।

    ভরা জোছনায় মেঘ ঢেকে গেলে যা হয়
    এদেশের বুকে পরদেশ ইশারায়
    রুয়ে দিয়ে গেলো বদচিন্তার খেলা
    ওরা শয়তান দুশমন সারাবেলা।

    দেশ বিদেশের বুদ্ধিজীবীর দল
    কী করে মানলো ওরা?
    আমরা তো জানি ওরা শিক্ষিত বিবেকবুদ্ধি ভরা
    অথচ! কলুষিত মন বদ চিন্তন
    ওদের মাথায়ই সাজে
    ভুগবে জনতা আগামীর দিনে সবরকমের কাজে।

    ওরা কি জানেনা বাপকে ছাড়ে না পাপে?
    তাইতো চেরাগ জ্বললেও আজ নিভে গেছে একলাফে
    ছাড়বে না অভিশাপ
    বাঙালির বুকে এঁকে গেলো যারা কালো দুঃখের ছাপ।

Skip to toolbar