-
আমাদের ধীরে ধীরে ডাকে
নৌযানের ঘাট, ঝিকমিক বালুতট।অবিরাম বয়ে চলা তটিনী
আমাদের ভেসে যেতে টানে
সৌরদীপ্ত নিবিড় স্রোত অকপট ।আমাদের স্মিত হেসে ডাকে
হিমেল হাওয়ার নির্মল কিছু ঘুড়ি।যখন ছাদে ছাদে সাজ সাজ রব
আমাদের উড়ে যেতে বলে
দূরাগামী কপোতের সারি ।আমাদের দেখে যেতে ডাকে
আলোমুখর সান্ধ্য আয়োজন ।নবান্নের উষ্ণ মিষ্টি ঘ্রাণ
আমাদের থেকে যেতে সাধে
নীরবে অনন্তক্ষণ ।আমাদের কানে কানে ডাকে
অলক্ষ্যে ধেয়ে চলা প্রবীণ সূর্যরথ।ধূসর প্রাণে গহীন মনে
কোথায় যেন সুক্ষ্ম কনকবিন্দু
হর্ষাবেগের যাত্রী হতে ডাকে
ধরতে বলে নিরুদ্দেশের পথ।-আহ্বান
১৮।০২।২০২৬2 Comments
Friends
Kazi Adam
@kaziadam
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza


প্রতিটি পঙ্ক্তিতে রয়েছে এক ধরণের ‘ডাক’—কখনও তা জীবনের উৎসবের, কখনও বা নিরুদ্দেশের।