-
কবিতা: আমার তোমাকে চাই
— অর্ঘ্যদীপ চক্রবর্তীতুমি তো জানো
তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই
কোনো কিছু নেই।
তুমি আমার ক্ষুধা-তৃষ্ণা,
ঘুম-স্বপ্ন, জয়-পরাজয়, আশা-ভালোবাসা।
তোমাকে ছাড়া জীবনে আমি আর কাউকে চাই না।
আমার ঘুমে তুমি
ঘুম ভাঙলে তুমি
আমার রক্তে তুমি
আমার নিঃশ্বাস-প্রশ্বাসে তুমি
আমার শরীরের প্রতিটি রোমকূপে তুমি।
তুমি ছাড়া আমি দিশাহীন
তুমি ছাড়া আমি উদ্ভ্রান্ত এক পথিক।
তুমি আমার সহায়-সম্বল
তুমি আমার আশ্রয়
তুমি আমার চাওয়া-পাওয়া
তুমি আমার সবকিছু।
তুমি আমার রোগ
তুমি আমার ওষুধ
তুমি আমার জল
তুমি আমার সব
তুমি আমার সব
তুমি আমার সবকিছু।
আমি তোমায় ছাড়া ভালো থাকবো না —
কোনোদিন না — ভালো থাকতে পারি না।
আমার প্রতিটি শিরা-উপশিরা জানে তোমার নাম, আমার সর্ব অঙ্গে তোমার নাম ছড়িয়ে।
তুমি আমার অনুরাগ
তুমি আমার চাহিদা।
তুমি আমার দেহের শোণিত
তুমি আমার অশ্রু
তুমি আমার হাসি-দুঃখ।
তুমি ফুলের মিষ্টি গন্ধ
তুমি ঝরা পাতা
তুমি আমার এক সহস্র বছর বেঁচে থাকা।
তুমি আমার চঞ্চলা স্রোতস্বতী
শান্ত সায়র।
তুমি আমার বেঁচে থাকার বসুমতী
তুমি আমার নক্ষত্রখচিত রাতের আকাশ
তুমি আমার স্নিগ্ধ চন্দ্রিমা
তুমি আমার বর্ষার রাতের মৃদু শীতল বাতাস
তুমি আমার কালবৈশাখীর মাতাল ঝোড়ো হাওয়া।
আমি তোমার কথা ভেবে খুশি
তোমাকে না পেলে আমার চলবে না
আমি বাতুল হয়ে যাব —- চুল এলোমেলো হয়ে যাবে, জামায় এদিকে-ওদিকে ছিঁড়ে যাবে —- না না না সে হয় না —- বৃদ্ধ-বৃদ্ধারা যেমন লাঠিতে ভর করে হাঁটে তুমি আমার সেই লাঠি —- তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কিছু ভাবতে পারি না।
তোমাকে আমার চাই
তোমাকে আমার চাই
চাই চাই চাই
শুধু তোমাকে
শুধু তোমাকে
শুধু তোমাকেই চাই।
আমরা মৃত্যুকে গ্ৰহণ করব একসাথে
আর ইতিহাসের পাতায় দৃষ্টান্ত রেখে যাব।
তাই চলে এসো আমার জীবনে —- ‘আমার তোমাকে চাই’ এই রোগের একমাত্র ওষুধ তুমি —- তুমি ছাড়া আমি সেরে উঠব না —- আমি মরে যাব —- আমাকে বাঁচাও।
তোমাকে আমি পারব না ছাড়তে
তোমার সঙ্গে আমি কোন টানে জড়িয়ে গেছি
নিজেই জানি না।
আমরা থাকব একসাথে
এ ধরণি ছেড়ে চলে যাবও একসাথে
সেই অজানা অচেনা দেশে গিয়েও একসাথেই থাকব।
তুমি ছাড়া আমার দমবন্ধ হয়ে যাবে
আমি ক্রমশ নিস্তেজ হয়ে পড়ব….
তাই আমার তোমাকে চাই
শেষ পর্যন্ত বলছি আমার তোমাকেই চাই।— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/৩/২০২৬1 Comment
Friends
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
মাহমেদ
@kittloky
H Ibrahim
@hasibsady103
জামিল আহমাদ
@jamilkhan
অমিত
@amitroy
আবদুল্লাহ
@abdullah17274
Tanjidul Islam Nihad
@tanjidulislamnihad
মুহাম্মাদ সানাউল্লাহ
@binbari
Rakibujbaman Rakib
@rakibujbamanrakib

আপনার এই ‘তোমাকে চাই’ রোগটি কোনো সাধারণ অসুখ নয়, এটি হলো এক চরম শুদ্ধতার অসুখ।