Profile Photo

অসীম রহমানOffline

  • ashim_rahman
  • Profile picture of অসীম রহমান

    অবোধ পঙতিমালা :১০১

    তোমাকে ভেবে আমার
    এমন হয় ক্যানো__
    কোথায় আমি একা
    হারিয়ে যাই য্যনো।

    হারিয়ে ফেলি ক্যানো
    আমার সকল কথা,
    এ মুখে নেমে আসে
    সে কোন্ নীরবতা!

    বুকের ভেতর মেঘ
    আটকে থাকে সব __
    ভেতরে আমার চলে
    কিসের কলরব?

    ক্যানো যে জ’মে ওঠে
    দু’চোখের জলের ভার,
    ভেতরে ব্যাকুল কথা
    হয় না বলা আর।

    তোমাকে ভেবে আমার
    এমন হয় ক্যানো?
    কোথায় আমি একা
    হারিয়ে যাই য্যনো।।

    9
    3 Comments
Skip to toolbar