-
বিবেকের ইশতেহার
– শরীফ এমদাদ হোসেনসব সময় মিছিলের স্লোগান না তুলে
যদি মাঝে মাঝে নিজের হৃদপিণ্ডের ধকধকানি শুনি
তবে কি আমি খুব বেশি অপরাধী হয়ে যাবো?সব সময় মঞ্চের উজ্জ্বল আলোয় জয়গান না গেয়ে
যদি সেই অন্ধকার গলির না-বলা দীর্ঘশ্বাস নিয়ে কিছু বলি
তবে কি আমাকে দেশদ্রোহীর তকমা দেবেন ?আপনার দলের অনুগত নয় বলে
মেধাবী ছেলেটি যখন ফুটপাতে হকারি করে
আর চামচামিতে ওস্তাদ মূর্খটি যখন উচ্চ আসনে বসে হাসে
সেই বৈষম্য নিয়ে প্রশ্ন তুললে কি আমার নাগরিকত্ব কেড়ে নেবেন?আপনারা যাকে ‘শৃঙ্খলার লড়াই’ বলছেন,
আমি যদি তাকে ‘সুবিধাবাদের ভাগাভাগি’ বলি—
তবে কি আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবেন?বিশ্বাস করুন ,
আমি কোনো বিরোধী শিবিরের লোক নই, নই কোনো বিপথগামী;
আমি স্রেফ জানতে চাই—
রক্ত দিয়ে কেনা সেই ইশতেহার কি তবে আজ আপনাদের ড্রয়ারে বন্দি?
ক্ষমতার উচ্ছিষ্ট চিবোতে চিবোতে আপনারা কি ভুলে গেছেন
সেই ক্ষুধার্ত মানুষের মুখ, যাদের কাঁধে চড়ে আপনারা আজ ক্ষমতার সর্বচূড়ায়?আমাকে সরাসরি জবাব দিন—
আপনার ওই মিথ্যে আশ্বাসের কসাইখানা থেকে বেরিয়ে
আমরা কি একবারও সেই মাটির ওপর গিয়ে দাঁড়াতে পারি না,
যেখানে আমাদের অধিকার কারো করুণা নয়,
বরং সূর্যের আলোর মতো অবলীলায় সবার গায়ে এসে পড়ে?
নাকি আপনাদের এই তথাকথিত সাম্যের আঙিনায়
সত্য বলার অপরাধে শুধু আমারই কবর খোঁড়া হবে?
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com
