-
///সাজবো নব সাজে\\\
——————————-
জীবনের এই হিসাবগুলো বড় এলোমেলো
ধূসর কালো অন্ধকার ছাড়া দেখি না কোন আলো,
হিসেবে অনেক ভুল জানলাম অবশেষে
সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনা সমাজে।উক্তিগুলো সব কমিয়ে দিয়ে হয়ে গেলাম চুপ
সমালোচকরা মন্দ বলুক থাকবে তবু নিশ্চুপ,
মোহ মায়া সব ত্যাগ করে হলাম আত্মত্যাগী
তবুও সমাজে আমি একজন অসার ভুক্তভোগী।সম্পর্কের মায়াজাল হয়ে গেছে শীতল
অঝর কষ্টে শুকিয়ে গেছে মোর চক্ষু জল,
তবু নিয়তি বড়ই বিচিত্র কি আর করার আছে
দেহ থেকে প্রাণটা চলে গেলে সাজবো নব সাজে।3 Comments
Friends
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
Rodoranjana Binte Anamika
@rodoranjanabinteanamika
ইফফাত আরা ঐশী
@aishee-2
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
Md. Habibur Rahman
@habib
S.m-Mehedi
@s-m-mehedi
Kazi Fahim hossin
@fahim6542
Rifat-Afrose-Rumpa
@rifat-afrose-rumpa



কবিতাটি কেবল শব্দ হয়ে না থেকে হয়ে উঠেছে আপনার ‘অস্তিত্বের দীর্ঘশ্বাস’