-
দেশের ডাকে চলে এসো একদিন।
সবুজ ঘাসের মাঠেমাঠে
ফড়িং ডেকে আনতে,
প্রজাপতির ডানা থেকে
পাথর সরিয়ে ফের উড়িয়ে দিতে,
রোদনরত রুদ্ধ পাখির
কন্ঠ থেকে বাঁধন খুলে দিতে ।
এসো শীতের শেষে সৌম বেশে
শ্যামল ছায়ায় রঙের খেলায়
দোলা দিয়ে রোদ পোহানো
মুকুলগুলোর ঘুম ভাঙাতে।
.
এসো পুকুরভরা স্বচ্ছ জলে
পলাশঝরা গাছের তলে
বাণীঅর্চনার ফুল কুড়াতে।
অলির গানে, হাঁসের স্নানে,
গিরিশিখরে বাঁশির সুরে সুর মেলাতে।
এসো শুষ্ক পাতার শীর্ণ চারায়
জল দিয়ে ফুল ফোটাতে।
এসো কুঞ্জকানন সাজিয়ে দিতে।
মলিন ক্ষতে ভেষজ দিতে,
জলছাপে আলপনাতে উঠান ভরাতে।
.
জন্মক্ষণের ঋতুর আগমনে,
স্নেহের হাওয়ায় পর্দা উড়িয়ে এসো,
সঙ্গলিপ্সু দখিন বাতায়নে ।
এসো রুগ্ন মনের শুদ্ধ কোণে
শুভ্র মেঘের বাষ্পীভবনে
জলকণায় বর্ণচ্ছটার রঙ দেখাতে।
ঘরহারানো শিমুল তুলোর সাথে সাথে
সুদূরপরাহত লহরী হতে
প্রস্ফুটিত হৃদয়রেণু ভাসিয়ে দিতে ।
.
ভাবমূর্তির ভূষণ ভেঙে এসো।
পড়ে যাবার আগে এসো খাদের কিনারায়,
ভয় তাড়িয়ে হাত বাড়িয়ে দিতে ।
জ্যোৎস্না নামার আগে আগে এসো
শক্তিযোগের স্বপ্ন বয়ে নিতে।
শাঁখ-করতাল বেজে ওঠার আগে
ধূপের ধোঁয়ার ভেতর হতে
এগিয়ে এসো আলোর প্রদীপ হাতে।
সেই আলোরই আশায় আশায়
দুপুর গড়ায় তোমার অপেক্ষাতে।3 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


“ফড়িং ডেকে আনতে” বা “প্রজাপতির ডানা থেকে পাথর সরিয়ে” দেওয়ার যে আকুতি, তা আসলে পরাধীনতা বা মনের ওপর চেপে থাকা পাথর সরানোরই নামান্তর।