Profile Photo

শাহ্ আলম আল মুজাহিদOffline

  • shahalam
  • বাদলের দিন
    – শাহ্ আলম আল মুজাহিদ

    কি সুন্দর কাটাতাম শৈশবের দিন।
    নদীর জলে ভাসতাম বাদলের দিন।
    হরিদির খলাজুড়ে সবে আসতাম।
    নেচে নেচে গেয়ে গান মেতে উঠতাম।
    বিছুলিগাদার তলে শুয়ে থাকতাম,
    হতবাক চোখ মেলে চেয়ে থাকতাম,
    সবে একসাথে মিলে যবে হাসতাম,
    ভিজে মাটি কাদা করে পিছলা খেতাম।

    হয়তো পিতামাতা জানতে পেরেই,
    লাঠি নিয়ে ছুটে আসত পাকা দৌড়েই।
    খিলখিল হেসে মোরা নিজ নিজ ঘরে,
    ছুটতাম আগেবাগে মারের ডরে।
    মেঘের ঐ ডাক গুনে এক-দুই-তিন—
    কত সুন্দর ছিল সেই বাদলের দিন।

“স্বচ্ছ হৃদয়ে, উন্নত শীরে, সুস্থ দেহে, সুখী সংসারে, সাহিত্য সাধক।”

শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

কবি ও লেখক

"আমি শাহ্ আলম আল মুজাহিদ। ডাকনাম শাহ্ আলম। জন্ম নেত্রকোনা জেলায়। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর অনুরাগ থেকে লেখালেখির শুরু। আমার কবিতায় মূলত দ্রোহ, প্রকৃতি এবং সামাজিক সচেতনতার প্রতিফলন ঘটে। আমি বিশ্বাস করি শব্দের শক্তি দিয়ে সমাজ ও মানুষের চিন্তায় পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে আমি নিয়মিত কাব্যচর্চার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সাহিত্য চর্চা চালিয়ে যাচ্ছি।"

Skip to toolbar