-
ড্রিবল ফিকশন( ১০০ শব্দে গল্প)
অর্নিথোফোব 🪶
জাকিউল অন্তু ✍️
“ওরা আমাদের দলনেতাকে মেরেছে। এখন আমরা ওদের মনিবকে আমাদের দলনেতার রুপ দেবো। দেখবো ওরা ওদের মনিবের মাথা ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে কিনা। লোকটার শিকারী প্রাণী পোষার শখ মিটিয়ে দেবো চিরতরে। ”
ঘুম ভাঙলো এই রাগী কন্ঠের কথাগুলো শুনে। কেউ যেন দুঃস্বপ্নের মধ্যে শাসাচ্ছিলো আমাকে।
উঠে দেখলাম জানালায় দুটো পাখি বসে তারস্বরে চেঁচাচ্ছে। বিছানার তলায় হুটোপুটির শব্দ শুনে খেয়াল করতেই আমার আত্মা কেমন যেন শুকিয়ে এলো। আমার পোষা বিড়ালগুলো একটা মুন্ডুহীন পাখির মাংস ছিঁড়ে খাচ্ছে।
একটা বিড়াল মাথা তুলে আমাকে দেখতেই কেমন তেড়ে আসতে লাগলো! কারণটা স্পষ্ট। আমার শরীরের লোমগুলো বদলে যাচ্ছে পালকে! ঠোঁটের জায়গায় ধীরে ধীরে শোভা পাচ্ছে চঞ্চু!2 Comments
Friends
Anoy Howlader
@anoyhowlader
খন্দকার মেহেদী হাসান সুজন
@kmhasan
ফরহাদ আহমেদ
@forhad2004
দিবাকর মজুমদার
@dibakarmazumder
আবু রায়হান মৃদুল
@mistiriousman
মহিম সন্ন্যাসী
@mohimsonnyasigmail-com
আবু জাফর মহিউদ্দীন
@abujafour1985
আল মাহাদি
@almahadi500
Md Rabiul Islam
@mdrabiulislam


খুব ইন্টারেসটিং তো! magic realism যেন … পুরা লেকাটা এক টানে পড়ে ফেলা যায় … আবার শেষ না হওয়া পর্যন্ত টের পাওয়া যায় না যে এটা বাস্তবের অতীত … ভালো লাগল। শুভেচ্ছা নিবেন।