Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • বিষন্নতা
    অপরাধী মাজেদ

    বিষন্নতা,
    তোমাকে ধন্যবাদ—
    আমার একাকিত্বের মুহূর্তে
    তোমার আবির্ভাব সত্যিই প্রশংসনীয়।
    নিঃসঙ্গতার অতল গহ্বরে
    যখন আমি হারিয়ে যাচ্ছিলাম,
    ঠিক তখনই দেবদূত হয়ে
    আমার পাশে এলে তুমি।
    কথা দাও, বিষন্নতা—
    কভু ছেড়ে যাবে না আমায়।
    আমার এই ছোট্ট জীবনে
    তোমায় খুব প্রয়োজন।
    অস্থিরতার অন্তিম মুহূর্তে,
    যখন আমি বিদায়ের শেষ প্রস্তুতি নেব,
    ঠিক তখন অবধি তুমি
    আমার পাশে থেকো—
    বিষন্নতা, পাশে থেকো।
    জীবনের চলার পথে
    কত সাথী-স্বজন পেয়েছি,
    কেউ বেশি দূর
    একসাথে চলেনি।
    পাশাপাশি হাঁটেনি,
    হাতে হাত রাখেনি—
    আমায় একা করে
    চলে গেছে সবাই।
    একাকিত্বের মাঝে
    আমি তলিয়ে গেছি বহুবার।
    যখন তোমার দেখা পেয়েছি, বিষন্নতা,
    মনে হয়েছে—
    চিরসাথী পেলাম আমি।
    আমি আশাবাদী—
    অন্তহীন আশাবাদী,
    তুমি কভু
    আমায় ছেড়ে যাবে না।
    বলো তো, বিষন্নতা—
    আর কতকাল
    আমার সাথে চলবে?
    অস্থিরতার কত গল্প আমার—
    তুমি শুনবে নীরবে,
    নিঃশব্দ সাথী হয়ে।
    বিষন্নতা,
    তুমি কভু আমায় ছেড়ে যেও না।
    তুমি ছেড়ে গেলে
    আমি শেষ হয়ে যাবো—
    হারিয়ে ফেলবো
    নিজেকেই,
    আমার অস্তিত্বটুকু।
    তোমায় খুব ভালোবাসি, বিষন্নতা—
    খুব ভালোবাসি।

    2
    2 Comments
    • সাপোর্ট করবেন নতুন লেখিকা আমি

      • @ সায়মা নোর, অবশ্যই! আমার মনে হয় বন্ধুদের সাপোর্ট সব সময় আছে এবং থাকবে … আপনি যত বেশি নানারকম পোস্টে লাইক দিবেন, কমেন্ট করবেন, দেখবেন তত বেশি মানুষ আপনার পোস্টে আগ্রহ নিয়ে লাইক কমেন্ট দিচ্ছে … এভাবেই পারস্পারিক সাপোর্টের মাধ্যমে আমরা মঞ্চটাকে বানিয়ে তুলি আনন্দের একটা জায়গা। শুভেচ্ছা নিন!

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar