Profile Photo

উজ্জল রায়Offline

  • anthony6
  • Profile picture of উজ্জল রায়

    উজ্জল রায়

    4 months ago

    কবিতা: অনির্ণীত

    একটা ঠিকাণাহীন খাম জানে না ঠিক কতটা দূরত্ব অতিক্রম করলে,
    প্রেমিকার স্পর্শ পাওয়া যায়।
    জানে না, কোন নামে খোঁজা হলে ভালোবাসা পাওয়া যায়।
    শুধু জানে, কতটা দুঃখ তার গা’য়ে খোদাই করা আছে
    জানে, কতটা গভীর যন্ত্রণায় একটা রাত নির্ঘুম কেটে যায়
    কতটা সিগারেট পুড়ালেই তবে দুঃখ হারিয়ে যায়
    কতটা অশ্রু ঝরে গেলে তবেই হৃদয় শান্ত হয়
    দ্বিধাগ্রস্ত সেই খাম এখনো খুঁজে বেড়ায় কোন ক্লান্ত ডাকপিয়ন
    খুঁজে বেড়ায় সঠিক গন্তব্য।

    বছর ঘুরতে না ঘুরতেই সে খামের বয়স বাড়তে থাকে
    ঝড়তে থাকে সেই খোদাই করা দুঃখ
    একটা সময় ঝর বৃষ্টিতে ভেজা, রোদে পোড়া সেই খাম
    মুছে ফেলে সব স্মৃতির পাতা, উড়ে যায় অজানা গন্তব্যে;
    শুধু আফসোস রেখে যায় সেই নরম কোমল স্পর্শের।

Skip to toolbar