Profile Photo

এ.আ.শ্রাবণOffline

  • পত্রিকায় লিখতে চাই।
    সহযোগিতা করতে পারবেন কেউ?

  • কবিতা: বিদ্রোহের বার্তা
    কলমে- এ.আ.শ্রাবণ

    কবি যবে মুখ খুলে অনেকেই যায় ক্ষেপে,
    হুমকির সুরে অনুরোধ জানায় যেনো কথা বলি মেপে।
    সত্য,ন্যায় আর সৎ সাহস আছে যাহার মনে,
    সেই কবি কি আপোষ করে জুলুমকারীর সনে?
    অবিচার দেখে কোমল হৃদয় কেমনে শান্ত রয়!
    জুলুম যে সহ্য করে সেও কি জুলুমকারী নয়!
    জনতার হালত দেখে কবির মনে লেগেছে ফের অনল,
    বিদ্রোহ যার অন্তরে সে কি…Read More

  • কবিতা: চাওয়া
    কলমে- এ.আ.শ্রাবণ

    এই বিচ্ছেদ পোড়ায় আমাকে,
    পুড়িয়ে ছাই করে প্রত্যহ একটু একটু করে।
    আমি চাই,খুব করে চাই
    তোমার কাছাকাছি থাকতে।
    যে পথে হাঁটো তার ধূলো হয়ে,
    যে কাজল মাখো মায়াবী নয়নে তার মাধ্যমে,
    রাত জেগে লেখা কবিতা হয়ে,
    অভিমানে ঝরানো অশ্রু রূপে,
    অসময়ে এসে তোমায় ছুঁয়ে যায় যেই বৃষ্টির ফোঁটা
    সেই বৃষ্টির জলে মিশে হলেও…Read More

    5
    5 Comments
    • সুন্দর অনুভব কবিতা জুড়ে, মনটা শান্ত হল যেন কবিতার স্পর্ষে!

      • পৃথিবী হোক কবিতার মতন সুন্দর।শুভকামনা জানাই,গুরুজন।

      • বাহ… আপনার পার্থনা তোহ খুব সুন্দর! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু!

    • বিচ্ছেদের মাঝেও এই যে ‘সংস্পর্শে থাকা’র জেদ—এটিই প্রকৃত ভালোবাসা।

      • কামনা।কবি শখের নারীর সংস্পর্শ কামনা করে।রচিত হয় কবিতা।কেবল ইচ্ছে থেকে যায় অপূর্ণ।

  • আমি ভীষণ মনভুলো মানুষ,
    হুটহাট অনেক কিছুই ভুলে যাই।
    ভুলে যাই ক্লাসে পৌঁছানোর সময়,
    বন্ধুদের দেওয়া দেখা করার প্রতিজ্ঞা,
    ঔষধের নাম,পরিমাণ,মাত্রা,
    এবং প্রায়শই নিজের নাম অবধি।
    কেবল ভুলি না,ভুলতে পারি না তোমায়,
    মস্তিষ্কে গেঁথে আছো তুমি,
    তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো।

    কবিতা: মনভুলো
    কলমে: এ.আ.শ্রাবণ

    5
    2 Comments
  • কবিতা: একাকিত্বের অনল
    কলমে- এ.আ.শ্রাবণ

    মাঝেমধ্যে আমি হাতড়ে বেড়াই।
    নাহ,চশমা নয়,
    জগত দেখার খায়েশাত কমে গেছে অনেক আগে ই।
    তবে কি কষ্ট লাগব করতে ঘুমের বড়ি!
    কিংবা মুক্তির লক্ষ্যে একটা শক্ত দড়ি?
    নাহ,নাহ,তাও কিন্তু নয়।
    হাতড়ে মানুষ খুঁজি,
    মধ্য রজনীর একাকিত্ব দূর করতে,
    আরেকটা দিন দেখার আশা জাগাতে,
    যে বিষয়গুলো যন্ত্রণা দিচ্ছে তা জানাতে,…Read More

    4
    4 Comments
  • Profile picture of এ.আ.শ্রাবণ

    এ.আ.শ্রাবণ changed their profile picture

    3
    1 Comment
  • কবিতা: ফিরা আইলা না
    কলমে- এ.আ.শ্রাবণ

    দুঃখ গিয়া ফিরা আইলো,
    বারবার ফিরা আইলো ব্যর্থতা,
    মাফ করছে কইয়াও বুকে চাকু চালাইবার লাইগা
    ফিরা আইছিল হামার শত্রু।
    বছর ঘুইরা শ্রাবণ আইলো,
    জনতার তাড়া খাইয়া মসনদ ছাইড়া পালানো
    স্বৈরাচারও ফিরলো জনতার ভোটে,
    কেবল,কেবল তুমি ফিরা আইলা না।
    সেই যে গেলা,
    না,আর তো ফিরা হইলো না তোমার।

    1
    4 Comments
  • আর কোনো কবির অকালমৃত্যু না হোক।

    2
    4 Comments
Skip to toolbar