Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ভান
    ~ শরীফ এমদাদ হোসেন

    ইফতারি শ্যাষ অইলো আইজ
    এই এট্টা মাস পাড়ার উটতি বয়সী ছেলেগুলো রোজার ভান ধইরা সন্ধ্যায় মসজিদে আইয়া খাইলো
    জিকির আজকার করলো, নমাজ পড়লো

    আছর ওয়াক্ত অইলেই মসজিদের আসপাশ দিয়া ওদের ঘুরাঘুরি
    থালবাটি গেলাস ধোয়া, বারান্দা পইস্কার করার মানসের অভাব অয় না
    কালতক কেউ আইবো না
    মসজিদের সিঁড়িগুলো ধুলোয় লুটোপুটি খাইব

    প্রত্তিবচ্ছর রোজা আইলেই ইমানদার বৃদ্ধি পায়
    ফাঁপা বেলুনে যেমন হাওয়া বাইর অইয়া গ্যালে ফুস
    রোজা শ্যাস অইলে যেন ইমানও ফুস
    মাঝখান দিয়া দোকানদারের পোয়া বারো
    রোজা মাথায় কইরা দুই নাম্বারি ব্যবসাডা চলছিল রমরমা

    ঈদ সামনে কইরা চেয়ারম্যান মেম্বার রাজনীতির দালালরাও কম যায় না
    চুইষা খাইতে খুউব মজা, তাই-না?
    ধর্মরে পুঁজি কইরা পুঁজিবাদী, ব্যবসায়ী, রাজনীতিক
    আর আলখেল্লা ওয়ালারাতো কামাইলো কম না…

    কিন্তুক ওই সগল মাইনসেরা?
    যারা সব সময় ঠগে, অত্যাচারিত অয়, তারা?
    তাগো কোনো উপায় নাই
    তাগো ঘরে সারাবচ্ছর রোজা, তারা কক্খোনো রোজাদারের ভান করে না
    তাগো ঘরে ঈদের আনন্দও আসে না।

Skip to toolbar