Profile Photo

Md.Mohsin AliOffline

  • Profile picture of Md.Mohsin Ali

    Md.Mohsin Ali

    • 7 months, 2 weeks ago

    🎙️ চাপা কষ্ট

    হঠাৎ করেই ফুরিয়ে গেল…
    চেনা ঘরের বেলা,
    ভুলে গেলে আলতা রাঙা
    শৈশবের সব খেলা।
    মায়ের আঁচল, বাবার ছায়া
    ভাই-বোনের ওই হাসি,
    ছেড়ে এলে এক নিমিষেই
    যা ছিল খুব বেশি।
    কাঁকন বাজে নতুন সাজে,
    চোখেতে জলধারা,
    পরের বাড়ি আপন করতে
    তুমি যে ঘরছাড়া।
    ভয়ে তরাসে মনটা তোমার,
    অচেনা সব মুখ,
    বুকে পাথর বেঁধে তবু
    খুঁজছো নতুন সুখ।
    তুমি এলে স্নিগ্ধ আলোয়
    পূর্ণ হলো ঘর,
    সবার মাঝে এলে তুমি
    নও তো কারো পর।
    লজ্জাবতী লতার মতো
    মায়ার বাঁধন টানো,
    নিজের সবটুকু দিয়ে,
    এ সংসারকে জানো।
    কারো তুমি আদুরে মা,
    কারো ঘরের শ্রী,
    কারো কাছে তুমিই হলে
    আগামীর পৃথিবী।
    দুঃখ ভুলে হাসিখুশিতে
    ভরে উঠুক প্রাণ,
    তোমার পদধ্বনিতে বাজুক
    মিলনেরই গান।
    বাবার বাড়ি স্মৃতি থাকুক
    মনের মণিকোঠায়,
    নতুন নীড়ে ভালোবাসার
    ফুল যেন রোজ ফোটায়।।

    5
    4 Comments
    • একটি মেয়ের বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার যে চিরায়ত বিষাদ এবং তারপর নতুন সংসারকে আপন করে নেওয়ার যে সংগ্রাম ও সার্থকতা—তা আপনি অত্যন্ত দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন।

    • সুখের ঘ্রাণে সাজুক জীবন,
      ঘুরুক খুশির চাকা—
      নতুন পথে থাকুক তোমার
      স্মৃতিগুলো মাখা।।

    • রোজ যেন ফুল ফুটে।

Skip to toolbar