-
“মধ্যবিত্ত”
আশার ভেলায় ভেসে যাই মোরা,স্বপ্নে জুড়াই চিত্ত,
স্বপ্নের বাস্তবায়নে বিভোর থাকি,আমরাই মধ্যবিত্ত।
মনের গহীনে খুব যতনে কত-শত স্বপ্ন লালন করি,
সেইসব স্বপ্ন ছুতে জীবনস্রোতে ভাসাই জীবনতরী।মধ্যবিত্তের স্বপ্ন! সেও তো মরিচীকা,তবু ছুটি তার পিছু,
লেগে থাকি তবু একটু ভালো থাকা যদিও বা হয় কিছু।
মাথার ঘাম পায়ে ফেলি একটুখানি সুখে থাকার নিমিত্ত,
স্বাদ-আহ্লাদ জলাঞ্জলী দিয়ে পথে পথে ঘুরি নিত্য।সাধ আর সাধ্যের বেড়াজালে থেকে খুঁজি জীবনের অর্থ,
হাসির আড়ালে কষ্টগুলো লুকাতে কখনো বা হই ব্যর্থ।
অপমান সহ্য করে পাহাড়সম ধৈর্য্য ধরে জীবন করি যাপন,
দাতে চেপে দাত ঘাত-প্রতিঘাত সয়ে যাই দুঃখকে করে আপন।না পারি চাইতে, না পারি সইতে, তবু পারিনা ভেঙে পড়তে
খারাপ সময় গুলো পাড়ি দিতে হবে,হবে যে জীবন গড়তে।
ঝড়-বৃষ্টি মাথায় করে বন্ধুর পথটি ধরে হেটে যাই অবিরত
তবু ভাই হাসিমুখে সব সয়ে যাই লুকিয়ে বুকের ক্ষত।সামাজিকতার ধরাবাধা বেড়াজালে আমরা বড্ড বেমানান।
কাড়াকাড়ি দেখে পেটে ক্ষুধা রেখে বাচাই ইজ্জৎ-সম্মান।
পাই যে সুযোগ করতে উপভোগ জীবনের প্রতিটি রূপ
কখনো বা কষ্টের আতিশয্যে আমরা হয়ে যাই নিশ্চুপ।যেকোনো কিছুই করতে পারি জীবনের প্রয়োজনে
ব্যথা-বেদনা, সীমাহীন যাতনা কিছুই রাখিনা মনে।
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাই পরিবারের ভরণপোষণে
না পাওয়ার আক্ষেপগুলো যত্নে রেখে দেই মনের গহীনে।2 Comments
Friends
পংকজ প্রিয়ম
@pankajpriyom
মোঃ তারিকুল ইসলাম সিয়াম
@niharika
Bodor Choudhury
@bodorchoudhury
মোঃ মাহিম খান
@mdmahimkhan
মাহমেদ
@kittloky
এ.আ.শ্রাবণ
@shawonarfatalamgmail-com
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


অসাধারণ লিখেছেন