Profile Photo

Bodor ChoudhuryOffline

  • bodorchoudhury
  • Profile picture of Bodor Choudhury

    Bodor Choudhury

    • 7 months, 2 weeks ago

    ভুল অভিযোগ
    ——————–

    একাকীত্ব ভাল লাগেনা
    মনেতে কোন প্রেম জাগেনা,
    ভাল লাগেনা সঙ্গীঁহীন,
    সপ্তাহে একটাও দিন।
    অভিযোগটা পুরনো, প্রাচীন !
    কবে যে সে কোন এক দিন,
    অভিযোগটা করেছিলাম, অতঃপর !
    আজকের এই আমি বদর !

    এরপর একাকীত্ব গেছে কেটে
    এ মনে বহুবার এসেছে প্রেম ছুটে,
    জমে জমে তা হয়ে গেছে অনেক ভারী
    এখন তা আর সইতে না পারি !

    এখন আর ভয় পাইনা একাকীত্ব
    চিনে গেছি আমার নিজের স্বত্ত্ব,
    এখন আমি ভয়টা পাই সম্পর্ক ভঙ্গেঁ
    ভয়টা পাই অন্যের সাথে চলা সঙ্গেঁ !
    এখন আবার কি করে করি অভিযোগ
    যা চেয়েছি তা ই তো করেছি ভোগ,
    বুঝিনি তখন এটাই হবে চরম ভয়ের
    এটাই হবে কারন জীবন ক্ষয়ের !

    ভাঙ্গাঁ যায় এমন সবকিছু,
    কার সঙ্গেঁ চলি, চলি কার পিছু,
    এখন আমি এ ভয়টা পাই সচরাচর,
    আজকের এই আমি বদর !

    3
    4 Comments
Skip to toolbar