-
উচ্ছিষ্টের উৎসব
~ শরীফ এমদাদ হোসেনদেখছি এ যে শুধু রাষ্ট্র রাজনীতি নয়
এ এক আজব কসাইখানা
এখানে রাজপথে রক্তের আলপনা এঁকে
বড়ো বড়ো হলের ভেতরে চলে সুগন্ধি ধূপের আরতি।যাদের ঘামে ইটের পাঁজরে খিলান ওঠে আকাশছোঁয়া
তাদের কপালে জোটে উচ্ছেদের হুলিয়া আর ছাদহীন প্রান্তর
তাদের থালায় ভাতের বদলে ওঠে মিথ্যে আশ্বাসের কঙ্কর;
আর বুদ্ধিজীবীর মগজ?
সে তো ক্ষমতার ড্রয়িংরুমে সাজানো এক ঝকঝকে অ্যাশট্রে
যেখানে প্রতিদিন পুড়ে শেষ হয় সত্যের পাণ্ডুলিপি।সিংহাসনের পায়া শক্ত করতে যারা ইটের বদলে ব্যবহার করে মানুষের হাড়
তারা জানে না এ নিস্তব্ধতা আসলে এক আগ্নেয়গিরির শেষ নিঃশ্বাস।এ অন্ধকারের দেয়াল একদিন খসে পড়বেই
যাদের হাতুড়ির ঘায়ে গড়ে উঠেছিল এ মিথ্যে শহর
সে হাতগুলোই একদিন ছিঁড়ে ফেলবে যাবতীয় শোষনের নকশা।
শুকনো গলার সে মিছিলে যখন স্লোগান হয়ে ফুটবে আগুন
তখন তোষামোদির প্রাসাদ তাসের ঘরের মতো ধুলোয় মিশে যাবে।
রাতের শেষ প্রহরে যে সূর্য উঠবে মেহনতির রক্তে রাঙা
সে আলোয় ধুয়ে যাবে পরাধীনতার সব গ্লানি আর ইতর দালালি।
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com

