-
রটে গেছে !
-তাজুল ইসলাম তন্ময়পালে পালে রটে গেছে, আমি নাকি প্রেমে হাবুডুবু,
সবাই জেনে বসে আছে— কেবল জানি না আমি কভু!
রাস্তায় দেখা হলে বন্ধু টিপ্পনী কাটে হাসি মুখে,
“কিরে দোস্ত, লুকিয়ে প্রেম? বল না গোপন কী সুখে?”চায়ের দোকানে আড্ডা বসলে টপিক নাকি একটাই,
“অমুককে আজ দেখলাম রে ভাই, সাথে ছিল ওইটাই!”
মা-বাবাও সন্দেহ চোখে তাকায় আমার ফোনের পানে,
আমি তো অবাক— কার মেসেজ আসে আমার সংগোপনে?ফেসবুকে ছবি দিলে কমেন্টে আসে হরেক ইশারা,
“কার জন্য এই মন খারাপ? কে সে রূপের দিশারা?”
আমি ডাল-ভাতে সাধারণ ছেলে, একাই কাটাই দিন,
অথচ রিউমারের বাজারে আমি নাকি ‘রোমিও’ শৌখিন!ওরে ভাই, তোরাই যখন জানিস সব, মেয়েটার নামটা তো বলবি?
নাকি কাল্পনিক প্রেমিকা সাজিয়ে আমায় একা একাই জ্বালবি?
সবাই তো জেনে গেল— বিয়েটা তবে তোরাই ঠিক কর,
আমি শুধু কনে দেখে বলব, “চিনলাম না তো আজাবর1 Comment
Friends
মোহাম্মদ এরশাদ রিকাবদার
@ershad
হাসনাত সৌরভ
@hasnat21
মো: আশরাফুজ্জামান রাজিব
@rajib
মেহেদী হাসান
@mehadi
Noora Alam
@nooraalam
MD ARIFUL ISLAM
@kobiarifulislam
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মো আলমগীর হোসেন
@alamgirsujan
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna



অসাধারণ।