Profile Photo

সানাউল্লাহ নূরOffline

  • sanaullahnoor
  • জানালার ওপাশে কেউ নেই
    “””””””””””””””””””””’
    আজও ছেলেটি নিঃশব্দে এসে মেয়েটির শয়নকক্ষের জানালার পাশে দাঁড়াল । অভ্যেসবশে ঠোঁট বাঁকিয়ে একটি সরু শিস বাজাল। সে জানে আজ জানালার কপাট খুলবে না; তবু…।
    ঠিক তখনই পেছনের বাঁশবাগানের ঘন অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে এলেন এক বৃদ্ধ—মেয়েটির বাবা। তাঁর হাতে নিভে যাওয়া একটি মোমবাতি। ত়াঁর চোখে গভীর শূন্যতা। ছেলেটিকে দেখে বৃদ্ধ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে একটি তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন।
    খুনি ও সৈনিকের পার্থক্য
    “””‘”””””””””””””””””””‘
    ভ্যাপসা গরমে ঘামতে ঘামতে ঠেলেঠুলে লাইনের একদম সামনে এসে দাঁড়াল যুবকটি। মাঠের মাঝখানে যমদূতের মতো দাঁড়িয়ে একজন ক্যাপ্টেন। তিনি জহুরির চোখে লোক বাছাই করছেন। যাকে পছন্দ হচ্ছে, তাকে ইশারায় পাঠিয়ে দিচ্ছেন মাঠের বাম কোণে। যুবকটির কপাল ভালো, ক্যাপ্টেনের আঙুলের ইশারা তার দিকেও এল। সে মনে মনে একপ্রস্থ কুচকাওয়াজ সেরে নিল—এবার তাকে সৈনিক হওয়া থেকে ঠেকায় কে!
    এবার আসল পরীক্ষা। ক্যাপ্টেন গম্ভীর মুখে যুবকের সামনে এসে দাঁড়ালেন। চোখের চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, “তা বাপু, ইউনিফর্ম তো পরতে চাও, আগে বলো কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কি না?”
    যুবক সটান হয়ে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলল, “স্যার, আমার নিশানার হাত অত্যন্ত পাকা। হাড়কাঁপানো নিখুঁত লক্ষ্যভেদ করতে পারি আমি।”
    ক্যাপ্টেন কিছুটা কৌতূহলী হলেন। “বলো কী! রাইফেল না কি কামান? কী শিকার করো তুমি?”
    যুবক বিনীতভাবে হাসল, “না স্যার, আমি পাখি শিকার করি।”
    ক্যাপ্টেনের ভ্রু কুঁচকে গেল। “পাখি? আচ্ছা, তোমার জীবনের সেরা একটা নিশানার গল্প শোনাও তো দেখি।”
    যুবক চোখ বন্ধ করে স্মৃতির সাগরে ডুব দিল। “স্যার, তখন তপ্ত দুপুর। চারপাশ খাঁ খাঁ করছে। একটা হৃষ্টপুষ্ট ঘুঘু মগডালে বসে রসালে মজে ছিল। আমি ধীরপায়ে সুবিধামতো জায়গায় গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে গুলতিটা বের করে সরাসরি পাখিটার বাম চোখের মণি বরাবর নিশানা করলাম। পাথরটা শোঁ করে ছুটে গেল। ঠিক আধমিনিট পর পাখিটা টুপ করে আমার পায়ের কাছে এসে পড়ল। গিয়ে দেখি স্যার, গুলতিটা তার বাম চোখটা বিদীর্ণ করে ঠিক ওপাশ দিয়ে বেরিয়ে গেছে। এক চুল এদিক-সেদিক হয়নি!”
    গল্পটা শুনে ক্যাপ্টেন কিছুক্ষণ থম মেরে রইলেন। তারপর যুবকের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, “সরি বাপু, তোমার জায়গা এখানে নয়। আমরা সৈনিক রিক্রুট করি, খুনি নয়।

    3
    2 Comments
Skip to toolbar