Profile Photo

Anik BiswasOffline

  • anikbiswas
  • || মা’র কথা ||

    মা’র সাথে গল্প করতে আমার বেশ লাগে।
    মা যখন আমার সাথে গল্প করে আমি বেশ মনোযোগ দিয়ে তা শুনি।মা’র সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি;বিষয়গুলো আবার অত গম্ভীর,কঠিন,হয়তো ততোটা গুরুত্বপূর্ণ কিছু না,ছোটখাটো বিষয়।গল্পগুলোও তেমনই সাধারণ;সারাদিনের জমে থাকা কিছু কথা,হয়তোবা অনেকদিনের জমে থাকা কোনো কথা।কথাগুলো আমাকে বলতে পেরে…Read More

  • আজ RAY DAY!
    আজ আমার গুরুদেব, মহারাজা সত্যজিৎ রায়ের জন্মদিন।আমি সত্যজিৎ রায়ের ভক্ত অনেক আগে থেকেই—যখন আমার বড়দা প্রথম আমার হাতে ধরিয়ে দিলো ফেলুদার একটি গল্প।তখন থেকেই একটির পর একটি সত্যজিৎ রায় এর গল্প,চলচ্চিত্র, ছবি,গানের সাথে পরিচিত হতে থাকলাম।প্রবেশ করলাম সত্যজিৎ রায়ের এক অসম্ভব সুন্দর পৃথিবীতে !কি ভীষণ সুন্দর ওই পৃথিবী!

    আর তখনই সত্…Read More

    1
    2 Comments
    • অপূর্ব নিবেদন মঞ্চবন্ধু, কবিতা জুড়ে মহারাজার প্রতিটি মাস্টার স্ট্রোকগুলো দেখে খুব ভালো লাগলো! ভালোবাসা নেবেন!

  • ❝বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে
    বহু ব্যয় করি
    বহু দেশ ঘুরে।
    দেখিতে গিয়েছি পর্বতমালা,
    দেখিতে গিয়েছি সিন্ধু।
    দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
    ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া,
    একটি ধানের শিষের উপর,
    একটি শিশির বিন্দু।❞

    ~শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর

    এই কবিতাটি বিশ্বকবিগুরু মানিকবাবুর অর্থাৎ সত্যজিৎ রায়ের একটি অটোগ্রাফ খাতায় লিখে দিয়েছিলেন,যখন সত্যজি…Read More

    1
    2 Comments
    • “দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
      ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া,
      একটি ধানের শিষের উপর,
      একটি শিশির বিন্দু।❞
      রবীন্দ্রনাথের এই কথাটার মানে বুঝলেও, সত্যজিৎ রায়ের মত আমিও এই কথাটুকুর সত্যিকারের অর্থ অনেক পরে উপলদ্ধি করেছি,
      “শান্তি খুজি বনে অথচ, শান্তি ছিল মনে!”

  • Profile Photo
    অমিত
    @amitroy
  • ||যখন সন্ধ্যা নামে||
    (সম্পূর্ণ গল্প)

    ১.
    প্রতিদিন সন্ধ্যা নামার সময় আমি আর ত্রিধা এই নদীর পাড়ে এসে বসতাম।এই সময় আকাশটা দারুণ লাগে।সূর্য যখন অস্ত যায়, তখন আকাশের রঙটা অন্যরকম হয়ে যায়।
    আজ আমার পাশে ত্রিধা বসে নেই। কিছু করার নেই আমার!

    আমাদের পাড়ার দূর্গোপুজোতে ওকে প্রথমবার দেখেছিলাম।সেদিন ছিল অষ্টমী।মন্ডপে গিয়ে…Read More

    3
    2 Comments
    • নিদারুণ এক জীবনবোধের গল্প! আমরা চাইলেই সব পাই না, আর পেলেও কত দ্রুত হারিয়ে ফেলি!

    • সত্যিই হৃদয় ভেঙে দেয়, আবার একই সাথে অদ্ভুত শান্তিও দেয়
      ভালোবাসার সরলতা, সময়ের নিষ্ঠুরতা আর স্মৃতির স্থায়িত্ব

  • ||সুবিমলবাবুর স্মরণীয় বাস জার্নি ||

    ১.
    সুবিমলবাবু অনেকদিন পর আজ কোথাও বেড়াতে যাচ্ছেন।
    এমনিতে তো তিনি কোথাও গেলে নিজের প্রাইভেটকারেই যান, কিন্তু এবার তিনি ভাবলেন প্রাইভেট কারে যাবেন না। বাস বা ট্রেনে যাবেন। কিন্তু ট্রেনের কোন টিকিট পেলেন না, অগত্যা বাসেই যাবেন।
    সুবিমলবাবু তো এমনিতে ভিড় পছন্দ করেন না। কিন্তু…Read More

    3
    2 Comments
    • মাঝে মাঝে কিপটে হওয়াটাও বোধহয় বেশ লাভজনক! এমন বুদ্ধিদীপ্ত এবং মজার গল্পের অপেক্ষায় রইলাম।

  • || ডাবল জিরো ||

    অংক পরীক্ষায় একেবারে দুটো শূন্য, যাকে বলে “ডাবল জিরো ” পেয়েছে অনি।সারাবছর ভালো করে পড়েনি,আর শেষে গিয়ে পরীক্ষায় এই ফলাফল! বাবা-মা জিজ্ঞেস করলে বলতো,”ও চিন্তা করো না,পরীক্ষার আগেরদিন পড়েও পাস করে যেতে পারবো!ডোন্ট ওয়ারি!জাস্ট চিল…!”
    প্রতিবারই এমনই করতো আর পাসও করে যেতো,কিন্তু এবার আর সেই সৌভাগ্য হলো না!
    অংক ভয় পায়,আর সে অংকই ভালো…Read More

    3
    4 Comments
    • ভালো লিখেছেন। ক্লাস নাইন/টেন সময়টা ই তো এইসব দুস্টুমি, রসিকতা, আর সহজ গল্প বানানোর সময়। সেসময়ের স্মৃতিরাও বেশ মুখর।

    • অনির মতো এমন ‘ফাঁকিবাজ কিন্তু সৃজনশীল’ ছাত্র প্রতিটি ক্লাসেই অন্তত একজন থাকে, যে অংকের কঠিন সমীকরণ মেলাতে না পারলেও জীবনের জটিল পরিস্থিতি সামাল দেওয়ার সমীকরণটা খুব ভালো বোঝে। আপনার গল্পটি পড়তে পড়তে নিজের অজান্তেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো।

  • || পড়তে বসে…||

    পড়তে বসে আমি কি আর পড়ি?
    পড়া ছাড়া বাকি সবই করি।
    পড়তে বসে ভাবি, হাবি আর জাবি!
    বেশি ভাবতে ভাবতে খাই কখনো খাবি!
    পড়তে বসে কখনোবা ভাবনায় ডুবি,
    আর এইযে হয়ে যাই কবি!
    পড়তে বসে গান গাই,
    আর ভাই, পড়তে বসলে যা এক খিদে পায়!
    পড়তে বসে আরামে ঘুমাই,
    পড়াটাই ঘুমের মোক্ষম অষুধ ভাই।
    পড়তে বসে আড্ডায় হই মশগুল,
    আড্ডা মারতে করি না এক পরিমাণও…Read More

    2
    4 Comments
  • ❝ তোমাকে ❞
    না বলা কথাগুলো…

    ১.
    তোমাকে যেদিন প্রথমবার দেখেছিলাম, কেমন জানি একটা অদ্ভুত রকমের অনুভূতি হয়েছিল।কেন জানি না।সেদিন এত্ত খুশি ছিলাম কেন?
    সেদিন যেন একটু বেশিই আনন্দিত লাগছিলো নিজেকে,এটাও কেন জানি না।
    বেশি আনন্দিত হওয়ার কারণ তো কিছুই ছিল না!

    ২.
    তোমার প্রেমে না পড়লে,
    আমার আর কবি হওয়া হতো না!
    কবিতা লিখা হতো না।

    যদি তোমাকে…Read More

    3
    5 Comments
    • লেখায় এই যে সহজ সততা আছে, এটাই কবিতার সবচেয়ে বড় শক্তি… 🤍

    • কবিতা আকারে আমরা শুধু সাজাই। অথচ কতো সহজ সরল মনের স্বীকারোক্তি এই কথা গুলো, তা বোঝার মানুষ বোঝেনা। ঠিক যেনো, পুরো পৃথিবী আমার হলো, তুমি শুধু হলেনা 😇

    • প্রতিটি লাইন যেন একেকটি দীর্ঘশ্বাস।

  • || শিকার ||

    রাত ১ঃ৩০টা।অমাবস্যার রাত।চারদিকে নিকষ কালো অন্ধকার।
    একটু আগে আবার বৃষ্টি হয়েছিল। এখনো বড় বড় ফোঁটা পড়ছে।হালকা ঠান্ডা বাতাস বইছে।
    কুকুরের কান্না শুনা যাচ্ছে।ওটা কি কান্না, না হাসি কিছু বুঝা যাচ্ছে না!কিন্তু যাই হোক ওটা—বেশ ভয়ংকর! চারদিকে নিরব একটা থমথমে পরিবেশ।

    একটা সরু রাস্তা দিয়ে ছাতা হাতে মোবাইল টর্চ নিয়ে বাড়ি ফিরছে অ…Read More

    7
    9 Comments
  • || নববর্ষে ||

    নববর্ষে নতুনত্বে ভরে উঠুক প্রাণ,
    নববর্ষে হোক,নব উত্থান।
    সজীবতায় জেগে উঠুক—
    আনন্দে মেতে উঠুক।
    রীতিতে বেড়ে উঠুক মান,
    গীতিতে, কাব্যে গেয়ে উঠুক প্রাণ।

    নববর্ষে আজ,নবউত্থান —
    তাই গাই,নববর্ষে নবসুরে নতুনত্বের গান।

    ~অনিক বিশ্বাস

    শুভ নববর্ষ!

    4
    4 Comments
  • দুঃখ কি জানো?
    তুমি হয়তো কখনো জানবেও না
    একজন তোমাকে কতটা ভালোবাসতো।
    তোমার জন্যে কবিতা লিখতো
    হয়তো,জীবনের প্রথম কবিতাটি তোমার জন্যেই লিখেছিল!

    তোমাকে বলার সাহস হয়নি,
    আর তুমি জানলেও না।

    ~ অনিক বিশ্বাস

    3
    4 Comments
  • || কলিযুগের রূপ ||

    আরে ও রমেন ভায়া,
    বেজার কেন মুখ?
    নেমেছে যে সন্ধ্যার ছায়া,
    করেছে কি অসুখ?

    ভায়া, অসুখ তো এ দুনিয়ার—
    চলছে এক আজব খেলা।
    খারাপের গলায় ঝুলে আনন্দহার,
    ভালোরা পায় অবহেলা।

    দোষীরা করে আনন্দ-উল্লাস,
    নির্দোষকে নিয়ে হয় উপহাস।
    নির্দোষীদের সইতে হয় কষ্ট-অপমান,
    অথচ দোষীরা পায় কত সম্মান!

    আহা ভায়া, কলি…Read More

    3
    7 Comments
    • ভালোরা মরণে মরে,মন্দরা সে সিংহাসনে চড়ে!! 😢 দূর্বলের প্রতি সবলের এই অত্যাচারের কখন শেষ হবে তা জানা নেই.. মানুষ তার চিন্তা চেতনা হারিয়েছে বললেই চলে আজকাল

    • সত্য।

    • রমেন ভায়ার সাথে কথোপকথনের ছলে সমাজের চোখে আঙুল দিয়ে দেখানোর এই ঢংটা দারুণ লাগল!

      • এমন অনেক ঘটনা চোখে পড়ে।সেটাকেই কবিতায় রূপান্তর করে নিলাম আরকি!

      • খুব ভালো হয়েছে কবিতাখানি, আরো এমন কবিতা চাই ! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন, লেখকবন্ধু!

    • আড্ডার ঢঙে গুরুগম্ভীর একটি বিষয়কে এত সহজভাবে উপস্থাপন করেছেন!! মুগ্ধতা জানিয়ে গেলাম

  • || নস্যিবাবুর দস্যি ভাগনে ||

    নস্যিবাবুর দস্যি ভাগনে,
    এমনি বলে যে কিছু চায়নে।

    কিন্তু প্রতিমুহূর্তেই মামার কাছে আবদার করছে,
    মামা, মানে নস্যিবাবুকে তা দিতেই হচ্ছে।

    নস্যিবাবুর ভাগনে বলে কথা—
    ভাগনের কথা ফেলে, কেন দুঃখ দেবেন অযথা!

    সেদিন নস্যিবাবু জরুরি নোট লিখছিলেন —
    দস্যিবাবু সেখানেও হাজির হলেন!

    নস্যিবাবুকে করছেন জ্বালাতন…Read More

    4
    4 Comments
    • সুন্দর।

    • কবিতাটা পড়ে মুখে হাসি চলে আসলো! মামার অন্ধ ভালোবাসা আর ভাগনের দুষ্টুমির এই মিশেলটা ক্লাস এইট-নাইনের লেখা বলে বিশ্বাসই হয় না!

      • আমার বেশিরভাগ লেখা যেগুলো এখন পর্যন্ত তূলটে পোস্ট করলাম,সামনেও করবো সেগুলো এইট-নাইনে থাকতেই লেখা।নাইনে থাকতে বেশি লিখছি।”পাত্রী কেমন” কবিতাটাও ওইসময় এরই।

    • নস্যিবাবু আর দস্যি ভাগনের কেমিস্ট্রিটা দারুণ… 💙

  • || পাত্রী কেমন? ||

    এই যে মশাই?
    বলুন ভাই।
    যাচ্ছেন কোথায়?
    ওই পাড়ায়।
    এই রাতবিরেতে?
    এই তো হয় ঘটকালিতে।
    পাত্রী কার জন্য?
    যিনি বিক্রি করেন নকল পণ্য।
    ওই ব্যবসায়ী?
    তা নয় তো বলছি কি?
    পাত্রী কেমন?
    আছে যেমন-তেমন!
    সুন্দরী না বুঝি?
    তা আমি বলেছি কি?
    বলুন না কেমন?
    একটু কালো,কিন্তু মন ভালো।
    উঁচু-লম্বা কেমন?
    একটু বেঁটে,কিন্তু তারা দ…Read More

    4
    12 Comments
  • ||যখন সন্ধ্যা নামে||
    (প্রথম পর্ব)

    ১.
    প্রতিদিন সন্ধ্যা নামার সময় আমি আর ত্রিধা এই নদীর পাড়ে এসে বসে থাকতাম।এই সময় আকাশটা খুবই সুন্দর লাগে।সূর্য যখন অস্ত যায় —তখন আকাশের রঙটা অন্যরকম হয়ে যায়।
    আজ আমার পাশে ত্রিধা বসে নেই। কিছু করার নেই আমার —সবই নিয়তি।

    আমাদের পাড়ার দূর্গোপুজোতে ওকে প্রথমবার দেখেছিলাম।পূজোর মণ্ডপে যখন আসতো,চোখের এক কোণ…Read More

    4
    8 Comments
    • একাকিত্বের অনুভূতির অনুপম বর্ণনা।

    • খুব মোলায়েম, যত্ন নিয়ে লেখা ভাষা … ভালো লাগল খুব। শুভেচ্ছা নিবেন।

      • ধন্যবাদ। গল্প কিন্তু বাকি আছে। পরের পর্বে বাকিটা

    • অনিকের লাজুক স্বভাব এবং মৌমিতার একটু চঞ্চল উপস্থিতি গল্পে একটা ভারসাম্য তৈরি করেছে। তবে বানান/টাইপ বিভ্রাটের বিষয়ে আরো একটু সচেতন থাকার জন্য দাবী জানাচ্ছি। যেমন, “আদো” না লিখে “আদৌ” লেখা যেতো। পরের পর্বের অপেক্ষায় থাকবো।

    • দারুণ গল্প… নদীর পাড়ের দৃশ্যটা পড়তে পড়তে কখন যে হারিয়ে গেছি জানিনা… পরের পর্বের অপেক্ষায় রইলাম…❤

  • || আবার ফিরে দেখা ||

    “ ঈপ্সিতা?” ডাকটা শুনে পিছনে ফিরে তাকালো ও।
    গত ৫ বছর আগে এই একই পুজো মণ্ডপে ওর সাথে আমার প্রথম দেখা।আর আজ আবার ফিরে দেখা ওর সাথে।কিন্তু আজ ও সেই ঈপ্সিতা না,আজ ও একজন বিবাহিতা নারী।আজ ও শাড়ি পড়েছে,কপালে সিঁদুর,হাতে শাখা।
    পিছনে ফিরে তাকিয়ে ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বললো,”আকাশ…কেমন আছো?”
    আমিও ওর দিকে তাকিয়ে ছিলাম, কি…Read More

    3
    10 Comments
    • অনেক সুন্দর লিখেছেন।

    • ভালোবাসাগুলো পূর্ণতা পাক!

    • কিছু ফিরে দেখা আনন্দ দেয় না, বরং পুরনো ক্ষতকে তাজা করে দেয়। শেষ লাইনের সেই ঝাপসা দৃষ্টি প্রতিটি হারানো প্রেমিকের কথা বলছে। দারুণ লিখেছেন!

      • ধন্যবাদ।কিন্তু কোনো এক কারণে গল্পটা কেন যেন মনমতো হয়নি!

      • অপূর্ণতার বোধই মহৎ শিল্প সৃষ্টি করে। আপনার জন্য শুভকামনা

      • এখন গল্পটা একটু অন্যরকমভাবে লিখেছি। সময় হলে পড়ে মতামত জানাবেন।

    • অপূর্ণতার মাঝেও যারা কৃতজ্ঞ থাকে তারাই মহান।

  • ||ফল্টুদার দার্শনিক চিন্তা-ভাবনা||

    —দার্শনিক ফল্টুদা —
    ফল্টুদার মাথায় কদিন ধরে আবার দার্শনিক হবার ভূত চেপে বসেছে! ফল্টুদা নাকি বুঝতে পেরেছে, আসলে ফল্টুদার জন্মই হয়েছে নাকি দার্শনিক হবার জন্য!

    —ফল্টুদার দার্শনিক চিন্তা-ভাবনা নং ১—
    আমাদেরকে ফল্টুদা তার দার্শনিক চিন্তা-ভাবনাগুলো বুঝায়।যেমন সেদিন ফল্টুদা আমাদেরকে বোঝাচ্ছিল তার এক…Read More

    2
    6 Comments
  • || ফল্টুদার পরিচয়পর্ব ||

    —ফল্টুদার নামের ইতিকথা—
    ফল্টুদার আসল নাম পল্টু।কিন্তু পল্টুদা মাঝে-মাঝে বিভিন্ন ফল্ট(ভুল) করে থাকে যার জন্য আমরা সবাই তার নাম দিয়েছি—ফল্টুদা!আরেকটা কারণ আছে,ফল্টুদা মাঝে-মাঝে বিভিন্ন ফালতু কাজও করে থাকে,তাই সবমিলিয়ে-ঝিলিয়েই তার নামটা রাখা হয়েছে —ফল্টুদা!

    —ফল্টুদার বাচ্চামন—
    আমাদের ক্রিকেট দলের ক্যাপ্টেনও ফল্টুদা।সবসময়ই…Read More

    2
    3 Comments
    • অনেকদিন পর একটা মনের মত গল্প পেলাম, পড়ে সত্যি খুব আনন্দ পেয়েছি! ফল্টুদার আরও কাণ্ড শুনতে চাই!

  • || ধন্যবাদ মা ||

    অফিসের কাজ নিয়ে বসেছিলাম। সারতে সারতে বেশ দেরী হয়ে গেছে। ঘড়িতে দেখলাম রাত ২:৫৭! ঘুমানোর সময় পার হয়ে গেছে, এখন আর চোখে ঘুম আসার কথা নয়। তাও বিছানায় গিয়ে শুয়ে পরলাম। বসে বসে কোমড়টা যা ধরেছিল!
    বিছানায় এপাশ-ওপাশ করতে লাগলাম। কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। কাল সকালে আবার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে—এটেন্ড করতে না পারলে হয়তো চাকর…Read More

    2
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar