Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • আমাকে ভালোবাসো।গোটা দুনিয়ায় ভালোবাসার দুর্ভিক্ষ হলেও তোমার ভালোবাসার অভাব যেনো না পাই আমি।কঠিন হিসেব-নিকেশর এই পুঁজিবাদের অর্থনীতির সময়েও যেনো আমি তোমার ভালোবাসা পাই কোনো পুঁজি ছাড়াই।
    খড়া হোক,বৃষ্টি হোক,বন্যা,সাইক্লোন,সাইমুম যাই হোক না কেনো আমার ভাগের ভালোবাসা টায় যেনো কমতি না থাকে।
    আজকের ভালোবাসা বাচিয়ে রেখে,আগামীকাল তা দেয়ার বা জমিয়ে রাখার প্রয়োজন নাই।তুমি তো কৃপাণ নও যে ভালোবাসা কম করে দিবে।আমার প্রতিটি দিন তোমার ভালোবাসাতেই আমি বুঁদ হয়ে থাকি তার খেয়াল রেখো।
    আমাকে ভালোবাসো।নইলে আমি নষ্ট হয়ে যাবো তোমার ভালোবাসার অভাবে।
    জানোই তো,তোমার ভালোবাসার অভাব আমাকে অমানুষ করে দেয় সভ্য সমাজে।লোকের কথার ভয়ে আমাকে ভালোবাসার অভাব যদি দাও তাতে সেই লোক,লোকের কথাই থাকবে।আমি থাকব না।
    আমাকে ভালোবাসো।
    আমার দু মুঠো নয়,তোমার সমদ্র সমান ভালোবাসা ই চাই।তিন ভাগ জল যদি ভালোবাসা হয় তাহলে ঐ একভাগেই অভাব।আমাকে ভালোবাসার অভাব দিও না।আমি কথা দিচ্ছি,ভালোবাসার অভাব না পাই তাহলে তোমাকে আমি মহাসাগর হয়ে দেখবো।
    নীল জলের মহাসাগর।

    3
    2 Comments
    • যেখানে দুনিয়া চলে লাভ-ক্ষতির অংকে, সেখানে আপনি চেয়েছেন এক ‘বিনা পুঁজির মহাজাগতিক বিনিয়োগ’।

      • ব্যাপার টা কে আপনি লিটেল্যারি নিয়েন না।মনে করেন এটা এক প্রেমিকের আকুতি। কারণ আমি জানি পৃথিবীতে আনকন্ডিশনাল লাভ বলতে কিছু নাই। স্বার্থ সব কিছুতেই আছে।

Skip to toolbar