-
অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি
দুনিয়াবিবি, অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?
বাড়িত আছুনি?
খিল দিয়া নিদের সাগরে ভুড়ভুড়ি ছাড়ে বেবাক মহল্লা,
খালি হুনি রাইতের হল্লাগুল্লা
“অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?”আষাঢ়ের গীত এইহানে বাজে বারোমাস
এইহানে মেঘের মেলা বসে, য্যান একপাল হাঁস
ঘেডি নামায়া খাড়ায় থাকে নালিঘাস
দুয়ার চাইপা কে যানি কয়–
“অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?”মহব্বতে বেদিশা কইলজা ছাড়ি
বেদিশা বিষে হুইতা যাই আমি
আতকা হুনি রাইতের হল্লাগুল্লা
“অ দুনিয়াবিবি, বাড়িত আছুনি?”(শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো অবলম্বনে)
5 Comments-
-
আপনার লেখাগুলা মুগ্ধ করছে। নতুন বাক-ভঙ্গিমায় ক্লাসিকাল ধরণের কবিতাগুলি নিয়ে আসার পরে যা প্রস্তুত হচ্ছে – খুবই সাবলীল আর ভিতরে ছুঁয়ে যায়। একটা মুন্সিয়ানা আছে …
-
Friends
মোঃ রাকিবুল হাসান
@rakibwriter
মোঃ জাহিদুল ইসলাম জীবন
@jibon
apu azad
@apuazad
নুসরাত শাইরিন কন্ঠি
@rafinrahnin
মোঃ মাজহারুল ইসলাম
@majharulislam1842003gmail-com
Rafi Shams
@rafishams
MD IKRAMUL HASSAN
@md-ikramul-hassan
rukaiya rakhi
@rukaiyarakhi
Syed Farah
@syedfarah


শক্তি চট্টোপাধ্যায়ের ছায়ায় লিখলেও এই কবিতার আলাদা এক শক্তি আছে। কথ্য ভাষার ব্যবহারটা চমৎকার!