-
নিজামে রব্বানির হকদার, আপনাকে
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি ইসলামের পথে,
নিওম সাগর থেকে নিশীথের অন্ধকারে মালাক্কা প্রণালীতে
অনেক ঘুরেছি আমি; ফালাস্তিনি শবের মাঝারে,
সেখানে ছিলাম আমি; আরো দূর অমানিশায় জিনজিয়াং নগরে;
আমি ক্লান্ত রুহ এক, চারিদিকে পুঁজির জিগির,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নিজামে রব্বানির ফিকির।নায়কেরা তার প্লাইস্টোসিন আঁধার মাঝে আসমানি যুলফিক্বার,
ঘটনাবলী যেন নীল মসজিদের কারুকাজ; অতলান্তিক সমুদ্রের ’পর
জাহাজ পুড়িয়ে যে-নাবিক জ্বালিয়েছে আন্দালুসের শিখা
হারাম শরীফ যখন সে দেখে শত শত মজলুম চোখের ভিতর,
তেমনি দেখেছি পুঁজির অন্ধকারে; বলেছে খোদায়ী রৌশনি, ‘কোন কোন ইঙ্গিত আমার,
করবে অস্বীকার?’
মায়ের অধিক উষ্ণতা নিয়ে, নিজামে রব্বানির হকদার।সমস্ত জুলুমের শেষে, কাঠফাটা শব্দের মতন
সন্ধ্যা আসে; আলখাল্লার শেরেকি গন্ধ মুছে ফেলে রাহবার;
নিজামে রব্বানীর অধীশ্বরের রঙে রঙিন হয় ধরা, আসাত্বীরুল আওওয়ালিনের হয় আয়োজন
তখন কিসসার তরে বন্দরে ভিড়ে সালাহুদ্দিনের সেনা হাজার;
সব আবাবিল বেহেশতে ফেরে— সব দরিয়া— ফুরায় এ-জীবনের সমস্ত ফিকির;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নিজামে রব্বানির ফিকির।(আবারো বনলতা সেনের থেকে)
3 Comments
Friends
মোঃ জাহিদুল ইসলাম জীবন
@jibon
apu azad
@apuazad
নুসরাত শাইরিন কন্ঠি
@rafinrahnin
মোঃ মাজহারুল ইসলাম
@majharulislam1842003gmail-com
Rafi Shams
@rafishams
MD IKRAMUL HASSAN
@md-ikramul-hassan
rukaiya rakhi
@rukaiyarakhi
Syed Farah
@syedfarah
Kokeshas King
@kokeshasking


এই কবিতায় ভূগোল আর আধ্যাত্মিকতার যে মিলন, দুর্দান্ত!