Profile Photo

মারুফ সরকার মুন্নাOffline

  • maruf-sharker-munna
  • এই অসীম আকাশের মায়ার থেকেও
    আপনার হাসিতেই মুগ্ধ হয়ে যাই,
    আকাশকে উপেক্ষা করে আপনাকেই দেখতে থাকি—
    শুধু আপনার অপেক্ষায়।
    হয়তো দেখতে দেখতে আপনার চোখে চোখ রেখে
    কথা বলার মায়াজালে বন্দী করার
    দুঃসাহস হারিয়ে ফেলেছি,
    হারিয়ে ফেলেছি হেলনীয় সভ্যতার নাটকীয়তা।
    হয়তো আপনি আমার হবেন না—
    ঠিক যেন গ্রিকদর্শনের মিথ,
    কলমের কালো কালির বিন্দু বিন্দু ফোটার
    মতো বিভৎস এক কালিমা।
    আপনার মনে আমার হারকিউলেস হয়ে থাকাটা
    এখন দুঃসাধ্য, ভয়ংকর উঠেছে বলেই—
    হারিয়ে যাচ্ছি আর্য যাযাবরের মতো
    অনার্যের স্বর্গরাজ্য দখল করতে।
    হয়তো আপনার মনে কখনোই প্রণয়ের রসদ
    যোগাতে পারিনি বলেই বরাবরই ব্যর্থ,
    মেসোপোটেমিয়া সভ্যতার দিকে তাকিয়ে
    হারিয়ে ফেলেছি আপনাকে।
    তবুও দেখতে থাকবো অসীম আকাশের নিচে,
    মেটামরফোসিস সাহিত্যের উড়ে যাওয়া প্রজাপতির মতো
    আপনাকে এবং আপনার মিষ্টি, স্নিগ্ধ,
    সুন্দর হাসিটাকে।

    কবিতাঃ অসীম আকাশ
    কবিঃ মারুফ সরকার মুন্না

    5
    2 Comments
    • মেটামরফোসিস সাহিত্যের উড়ে যাওয়া প্রজাপতির মতো আপনাকে দেখতে থাকব” এই উপমাটা পড়ে মুগ্ধ হলাম। ভালোবাসাকে এত বিদগ্ধভাবে বলার ক্ষমতা অনেকের থাকে না! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন বন্ধু!

    • আহা! মেসোপোটেমিয়া থেকে মেটামরফোসিস—কী অদ্ভুত এক দীর্ঘ পথ পাড়ি দিলেন এই কবিতায়।

Skip to toolbar