-
কবিতা আমার—-
_____________ কুমুদ শুভ্র ফারুক
কবিতা আমার লুকোনো প্রিয় সুখ! আমার অতি গোপন
প্রেমিকা! তার জন্য হৃদয়ের অনুর্বর ভূমিতে রোপণ
করি স্বপ্নের বীজ! সে উদ্ভিন্ন যৌবনা, তার সুডৌল বুক,
সারস গ্রীবা, ক্ষীণকায় কটিদেশ, আমাকে হিংস্র-কামুক
কোরে তোলে! রেশমের মত কোমল তনু
তার; তীব্র সুগন্ধ
অঙ্গ জুড়ে! মধুর সে সুবাসে অচেতন হই, নিঃশ্বাস বন্ধ
হতে চায়! যেন হাজার হাজার অগুণতি
আতরের শিশি
লুকোনো তার দেহ-ভাঁজে, প্রতি রোমকূপে! আঁধার অমানিশি
তার কেশরাজি! মদীরা নয়ন, ওষ্ঠযুগলে তীব্র আহ্বান
কামনার! সে আহবান ভঙ্গ করে জগৎ-শ্রেষ্ঠ ঋষিরও ধ্যান!চন্দ্রালোকের মত মায়াবী সে, অতি সুচতুর! ছলনাময়ী
রমণী জানে, আমিও তার গোপন এবং
কাতর প্রণয়ী!
একলা ঘরের জানলায় সহসা উকি দেয়
সে; শর্বরী
তখন নিঝুম; সুগন্ধি বেলীফুলের মালা গাঁথা কবরী
জুড়ে! আমি সন্তর্পণে দরজা খুলে বাইরে
জানলার পাশে
আসি; নগ্ন পায়ে নূপুরের নিক্কন তুলে সে হেঁটে যায়, হাসে
মিটিমিটি! স্বচ্ছ চাঁদের আলোয় তার ভরাট নিতম্ব, বুক
থেকে খসে পড়া আঁচল, রাত্রির ভয়কে
করে তুচ্ছ! উৎসুক
আমি চরম! শুষ্ক পাতা প্রাণ পায় তার শ্বেত শুভ্র শাড়ীর
স্পর্শে! ঝোঁপ-ঝাড়-জঙ্গল পেরিয়ে সে ঢুকে পড়ে পোড়োবাড়ীর
ভিতরে। দুঃসাহসী আমিও ঢুকি! এ কক্ষ
থেকে সে কক্ষ খুঁজি
তাকে হন্যে হয়ে! আমার বুকে হাজার বছর জমানো বুঝি
কামনার আগুন! এ ঘর সে ঘর খুঁজে ক্লান্ত, দিশাহারা
আমি! কোনো ঘরে তার দর্শন মেলে না, শুধু সরব সাড়া
পাই! কয়টা ঘর এ পোড়োবাড়ীতে? নিজেই নিজেকে প্রশ্ন
করি! সহস্র হাজার? অযুত-নিযুত? তার
হাসির চিহ্ন
ধরে ছুটে চলি; প্রতিজ্ঞা দৃঢ়! পৌঁছে যাবো একেবারে শেষ
ঘরে! হিংস্র হায়েনা আমি, চরম ঘাতক; তার উদ্দেশ
যে পেতেই হবে! ঘরে ঘরে করি তার সন্ধান, বেরিয়ে আসি
আর ঢুকি; খোঁজ পাই না, শুধু মাতাল করা অশরীরী হাসি
থামে না! সে হাসি কর্ণকুহর ভেদ করে তীব্র জ্বালা ধরায়
আমার হৃদয়ে! আমি হার মানি, হাঁটু গেড়ে বসি অসহায়
হয়ে! মুহুর্ত আগেও যে আমি সিংহ ছিলাম, হঠাৎ মূষিক
হয়ে যাই! “এ রূপেই তোমাকে মানায়, এ
রূপই সঠিক
তোমার” রহস্যময়ী অট্টহেসে বলে! “এই
লুকোচুরি খেলা
বন্ধ করো প্রিয়তমা! ধরা দাও আমায়!
জুড়াও অন্তর্জালা
একটিবার! কামনার মত্ত ঢেউ ভাঙে হৃদয়
কূল, পাও
শুনতে? তোমার শরীর-মন ঘেঁটে, ছেনে-মেখে দেখতে দাও
আমায়”! সুরাগিনীকেও লজ্জা দিয়ে সহাস্যে ছলাবতী ছলা
কোরে বলে,”ওহে আমার পাগল প্রেমিক, তুমি এতো উতলা
কেন? -“মুক্তি দাও আমায় তীব্র এই দহন
থেকে”, মিনতি
করি জোড় হাতে! “আমার প্রেমে যে পড়ে দহনই যে নিয়তি
তার!” -আবারও অট্টহাসিতে শুধায় মায়াবী সেই প্রেমিকা,
কবিতা আমার লুকোনো দুঃখ, কষ্টগাঁথা;
কুহক, মরীচিকা!(আমার লেখা কবিতাগুলোর মধ্যে অন্যতম প্রিয় কবিতা)
০৬/০৭/২০০৭2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
তোহফাতুর রাব্বি পিয়াল
@piyalcu
তৌফিক কিরণ
@toufiq
Mizanur Rahman Armani
@mraarmani11885
তানভীর আহমেদ হৃদয়
@tanvirboipotrogmail-com
মধ্যমা
@moddhamagmail-com
Shefa E Intejar
@shefa5101
md awal
@mdawal
Drako Shajib
@drako

কবিতা আপনার প্রেমিকা, আপনার দুঃখ, আবার আপনার মুক্তিও। এক অদম্য কামনার আগুন আর শৈল্পিক দহনের মিশেল এই কবিতা