-
তোমাতেই নিমজ্জিত আমি
যখন আমরা পাশাপাশি
এমএস ওয়ার্ডের টেবিল ছকের ভেতর,
তখন কার্টসারের দুরন্তপনার মতো
আমিও চঞ্চল হয়ে উঠি।
তোমার চোখের পলক ফেলা দেখি,
লজ্জায় নুয়ে পড়া পাপড়িদের দেখি,
প্রতি মিনিটে চৌদ্দবার পলক ফেলো তুমি!
নাকের ডগায় জমে থাকা শিশির কনাদের দেখি।
মুক্তো দানার মতো শিশির’রা
আমাকে প্রায়ই আড়ালে জানায়—
সেখানে আমার প্রতিচ্ছবিও ভেসে ওঠে কখনো কখনো!
আনন্দে বিহ্বল হতে হতে
আমি তোমার ওষ্ঠ-অধরের কারুকাজ দেখি,
ভোরের আলোর আচঁড়ে আঁকা স্নিগ্ধতার কোমল পরশ তার ভাঁজে ভাঁজে।
কপলের উপত্যকা ছুঁয়ে নেমে যাওয়া ঝর্ণা ধারার মতো আমি তোমার লাবণ্যতা দেখি,
যে লাবণ্যতা আমাকে হুর নয়,
তোমার দিকেই ধাবিত করে বারবার।
চিবুকের মৃদু উঁচুনিচুতে
আমি খুঁজে পাই স্থিরতার ভাষা—
যেখানে ঝড় থেমে যায়,
শুধু প্রশান্তি কথা বলে নিঃশব্দে।8 Comments
Friends
মো: ফারহান হাবীব
@farhan-habib
Rejwana Khan
@rejwana-khan
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
এস এম চন্দন
@chandankhulna26gmail-com
রোহেনা আক্তার
@ruhena160089
অলি সৈয়দ
@olisyed
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মোঃ মেহেদী হাসান মিয়া
@mehedihasan2
Drako Shajib
@drako


অনন্যসাধারণ