-
“তিনারা বি-শেষ-অজ্ঞ…”
___ পি কে সরকারতিনারা বি-শেষ-অজ্ঞ…
ভর সন্ধ্যায় তিনাদের নাম নিতে নাই;
তাই….!!??
কারণ, নাম নিলেই নাকি বিপদ।
কেউ বলে—তারা শুনে ফেলে।
কেউ বলে—তারা দেখে ফেলে।
আর যারা একটু বেশি জানে, তারা চুপ করে থাকে—কারণ তারা জানে, “তিনারা” শুধু শোনে না, শোনানোর ব্যবস্থাও করে।
এই “তিনারা” কারা—সে প্রশ্ন করা আজকাল ভীষণ দুঃসাহসের কাজ।
কারণ প্রশ্ন মানেই সন্দেহ, সন্দেহ মানেই বিরোধিতা, আর বিরোধিতা মানেই—অদৃশ্য এক তালিকায় নিজের নাম তুলে দেওয়া।
সময়ের কী অদ্ভুত পরিহাস—
একসময় মানুষ সন্ধ্যায় ভূতের ভয় পেত,
এখন মানুষ সন্ধ্যায় মানুষকেই ভয় পায়।
তিনারা আজ সর্বত্র—
ক্ষমতার অলিন্দে,
নীতির আড়ালে,
আইনের ভাষ্যে,
এমনকি ন্যায়ের মঞ্চেও তাদের অদৃশ্য উপস্থিতি।
তারা বলে—সবকিছু জনগণের জন্য।
কিন্তু জনগণ কোথায়?
জনগণ দাঁড়িয়ে থাকে লাইনে,
আর “তিনারা” দাঁড়িয়ে থাকে লাইনের বাইরে।
তারা উন্নয়নের গল্প শোনায়,
আর বাস্তবতা নিঃশব্দে কাঁদে।
তারা নীতির কথা বলে,
আর নীতি লজ্জায় মুখ লুকায়।
অর্থনীতি তাদের হাতে এক জাদুর কাঠি—
যেখানে সংখ্যাগুলো বাড়ে,
কিন্তু মানুষের পকেট ফাঁকা থাকে।
রাজনীতি তাদের কাছে এক মঞ্চ—
যেখানে অভিনয় চলে,
আর দর্শক করতালি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে।
কেউ যদি প্রশ্ন তোলে—
“কেন?”
তখন উত্তর আসে—
“সময়টা ভালো না।”
“এখন এসব বলা ঠিক না।”
“দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।”
তাই মানুষ শিখে গেছে—
ভর সন্ধ্যায় নয়,
দুপুরে নয়,
রাতে নয়—
কখনোই “তিনাদের” নাম নিতে নাই।
কারণ,
এখানে অজ্ঞ হওয়াটাই সবচেয়ে বড় জ্ঞান,
নীরব থাকাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা,
আর ভুলে যাওয়াটাই সবচেয়ে বড় নিরাপত্তা।
তিনারা বি-শেষ-অজ্ঞ…
তবুও সব জানে,
সব দেখে,
সব শোনে।
আর আমরা—
সব জেনেও,
না জানার ভান করে বেঁচে থাকি।4 Comments-
-
Dirty & Rotten Politics of Our Country. Some Cruel Truth you uncovered by this attractive article , Dear friend @pksarker
-
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam



সব জেনেও না জানার ভান করে বেঁচে থাকার এই গ্লানি প্রতিটি সচেতন মানুষের।