Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 7 months, 3 weeks ago

    প্রকৃতির আল্পনা

    পাহাড়ের কোল ঘেঁষে ওই শান্ত গ্রামখানি,
    মেঘের পালক ছুঁয়ে নামে বৃষ্টির কানাকানি।
    দখিনা বাতাস এসে দোলা দেয় গাছের ডালে,
    পাতারা নাচছে আজ বুনো ছন্দের তালে।

    নদী বয়ে চলে এঁকেবেঁকে মাঠের বুক চিরে,
    পাখিরা ফিরছে ডানা ঝাপটে আপন নীড়ে।
    মাটির ঘরের দাওয়ায় বসে মানুষ দেখে চেয়ে,
    সোদা মাটির ঘ্রাণে মনটা যায় যে ধেয়ে।

    সবুজ ঘাসের গালিচায় রোদ-ছায়ার খেলা,
    প্রকৃতির কোলে কাটে অলস দুপুরের বেলা।
    হৃদয় মেলায় সুর এই বাংলার টানে,
    চিরচেনা এই রূপ জাগে মানুষের গাণে।

    2
    2 Comments
    • মাটির ঘরের দাওয়ায় বসে সোঁদা মাটির ঘ্রাণ নেওয়া—এটি বাঙালির এক চিরকালীন আবেগ। আপনি খুব সহজ কিন্তু গভীর ছন্দে এই নস্টালজিয়াকে ফুটিয়ে তুলেছেন।

Skip to toolbar